সোমবার, 26 অক্টোবর 2026 · 18:43
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

09 Oct 2026 • বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
বাংলাদেশ পুলিশের সর্বশেষ আপডেট অনুযায়ী নবীন পুলিশ কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার তাগিদ দিয়েছেন আইজিপি এবং নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছেন কামারুম মুনিরা।
গতকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টসে ৪৩ তম বিসিএস পুলিশ ব্যাচের নবীন সহকারী পুলিশ সুপারদের এএসপি যোগদানপূর্বক দিকনির্দেশনা মূলক ব্রিফিংয়ে আইজিপি মুহাম্মদ আলী হোসেন ফকির সততা আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন কামারুম মুনিরা।
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত না হওয়ায় প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন আদালতের লিখিত আদেশ জারি করা হয়েছে। যার মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটনে ২৫৮ জন কর্মকর্তা আছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে রাজনৈতিক নেতাদের সংগে বৈঠক করেছেন।ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর
গ্যাং বিরোধী অভিযানে ৪২ কিশোর আটক এবং কুমিল্লায় ৫কিশোর গ্যাং হোতা গ্রেপ্তার হয়েছে।

আসন্ন দুর্গাপূজায় যে কোন বিশৃঙ্খলা, হামলা,ভাংচুর নাশকতা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যকে এলার্ট থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশের মহা পরিদর্শক ( আইজিপি)মো: আলী হোসেন ফকির।

তিনি বিভাগীয় সকল রেঞ্জ ডিআইজি,  পুলিশ কমিশনার,জেলা পুলিশ সুপার,সংশ্লিষ্ট সকল থানার ওসিকে সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য জোর তাগিদ দিয়েছেন।

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!

প্রিজন ভ্যান থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ৫ পুলিশ গ্রেফতার!