সোমবার, 26 অক্টোবর 2026 · 16:35
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

প্রিজন ভ্যান থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ৫ পুলিশ গ্রেফতার!

06 Oct 2026 • বাংলাদেশ পুলিশ।

প্রিজন ভ্যান থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগে ৫ পুলিশ গ্রেফতার!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাননি আসামি পিচ্চি রাজা। তাকে একজন পুলিশ সদস্য সহ:উপ-পরিদর্শক (এ এস আই) প্রবীর কুমার নিজে প্রিজন ভ্যানের তালা খুলে প্রাইভেট কারে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
সোমবার ৫অক্টোবর দুপুর বারোটার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
এ ঘটনায় পালিয়ে যাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে  এএস আই প্রবীর কুমার কুমার,প্রিজনভ্যান চালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমা কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যানে ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট থেকে হাসিমপুরের দিকে যাওয়ার সময় তাঁতি বাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে থামানো হয়। সেখানে প্রিয়জন ভ্যানের ইনচার্জ এএস আই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে ভ্যানের চাবি নেন। এরপর আসামি  পিচ্চি রাজা ও  খাইরুল বাশার কে ভ্যান থেকে বের করে দেন। পড়ে খাইরুল বাশারকে ভ্যানে ওঠানো হলেও পিচ্চি রাজা ও এএসআই প্রবীর কুমার বিশ্বাস ভ্যানে ওঠেননি। পরে ঘটনাস্থল থেকে অপেক্ষমানএকটি ব্যক্তিগত গাড়িতে করে পিচ্চি রাজা পালিয়ে যান। পরে রাত আটটার দিকে এ এস আই প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে ফিরে এসে প্রিজনার ভ্যানে ওঠেন এবং এস্কট পার্টির সদস্যদের নিয়ে আসামি পালানোর নাটক সাজান।
পুলিশ কমিশনার আরো জানান, তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এএস আই প্রবীর কুমার বিশ্বাস, ভ্যানচালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামী এবং পলাতক পিচ্চি রাজাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলা ও কারাগার সূত্রে জানা গেছে, গত রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে রাতে রাজা ওরফে পিচ্চি রাজা পুলিশের প্রিজন ভ্যান থেকে কৌশলে শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে যান এরপর থেকেই তাকে গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ৮ দিন দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা কনস্টেবল মোঃ জাকির হোসেন,কনস্টেবল মোঃ সাকিব, কনস্টেবল শাকিল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদের আওতাধীন   রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়,অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আরো তিনজনকে ঘটনার পর বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি, না তা খতিয়ে দেখছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

 

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!