বুধবার, 28 অক্টোবর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং!

04 Oct 2026 • বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
গত বৃহস্পতিবার (০১ অক্টোবর,২০২৬ খ্রি.) শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড), পুলিশ লাইন্স ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও সভাপতি, পরীক্ষা পরিচালনা বোর্ড (ময়মনসিংহ রেঞ্জ), জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মো: আবু বকর সিদ্দীক; পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোহাম্মদ সালা্হউদ্দিন তালুকদার; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ কামরুল হাসান সহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

এছাড়াও এসময় পরীক্ষায় সহায়তা ও পর্যবেক্ষণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মো: শাকের আহমেদ উপস্থিত ছিলেন।
নোটঃ
ইনসেটে, মো: জাহিদুল হাসান (ডিআইজি) ময়মনসিংহ রেঞ্জ।

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!