বুধবার, 28 অক্টোবর 2026 · 03:10
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদী পুলিশ সুপার মো: আবদুল্লাহ- আল -ফারুক!

21 Sep 2026 • বাংলাদেশ পুলিশ।

বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদী পুলিশ সুপার মো: আবদুল্লাহ- আল -ফারুক!

নরসিংদী প্রতিনিধিঃ

পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম সেবা) পদকে ভূষিত হয়েছেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ অর্জিত এই মর্যাদাপূর্ণ পদক নরসিংদী জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে।

তাঁর এই গৌরবময় অর্জন, উত্তরোত্তর সাফল্য, পেশাগত সম্মানের পথকে আরও সুদৃঢ় করবে এমনটিই প্রত্যাশা নরসিংদী জেলা বাসীর।
বি.দ্র.
ইনসেটে পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল-ফারুক।

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!