বুধবার, 28 অক্টোবর 2026 · 03:52
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত!

30 Sep 2026 • বাংলাদেশ পুলিশ।

২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে  স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দুই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এই সিদ্ধান্তের অনুমোদন দেন এবং ২৯ সেপ্টেম্বর রাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্ত কৃত কর্মকর্তারা হলেন–
এসএম মেহেদী হাসান :তিনি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার ট্রাফিক দক্ষিণ পরবর্তীতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত করা হয়েছিল।
*অভিযোগ ও বরখাস্তের কারণ*
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোন প্রকার লিখিত বা মৌখিক অনুমতি ছাড়াই তিনি ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা সহ ইমেইলে বারবার যোগদানের নোটিশ পাঠানো হলেও তিনি নোটিশের জবাবও দেননি এবং কাজেও যোগদান করেননি।
বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা পলায়নের অভিযোগ সম্পূর্ণ প্রমাণিত হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হলেও তিনি কোন জবাব দেননি। ফলে সরকারি কর্মকমিশনের পিএসসি পরামর্শে তাকে ৬ আগস্ট ২০২৪ থেকেই ভূতাপেক্ষভাবে বরখাস্ত করা হয়েছে।
*মোঃ রহমতুল্লাহ চৌধুরী*
তিনি গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্বে।ছিলেন।
অভিযোগ ও বরখাস্তের কারণঃ।তিনি ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চিকিৎসার কারণ দেখিয়ে দুই মাসের ছুটি নেন। ছুটি শেষে ২০২৫ সালের ১১ এপ্রিল তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও আর ফিরে আসেননি।
প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে। অননুমোদিতভাবে নিখোঁজ বা পলাতক রয়েছেন।
*তদন্তের ফলাফল*
তার স্হায়ী ও অস্থায়ী ঠিকানায় চিঠি পাঠিয়ে কোন মাধ্যমে যোগাযোগ করেও তার অবস্থান নিশ্চিত করা যায়নি। বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে অশেদাচারণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে দরখাস্ত করা হয়।
তথ্য সূত্র
# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পত্র।
ইনসেটে: বামে মেহেদি হাসান তার পাশে রহমত উল্লাহ চৌধুরী।

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!