মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

স্পেনের ৪৩ ম্যাচের অপরাজেয় যাত্রার অন্ত ঘটিয়েছে ইংল্যান্ড !

স্পেনের ৪৩ ম্যাচের অপরাজেয় যাত্রার অন্ত ঘটিয়েছে ইংল্যান্ড !

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেয়েছে স্পেন। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে সেই যাত্রায় ছেদ পড়লেও দলের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ৪৫ থেকে ৫৭, এই ১২ মিনিটের ব্যবধানে স্পেনের জালে তিনবার বল পাঠায় ইংল্যান্ড। মিকেল ওইয়ারসাবাল ও নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর হার ঠেকাতে পারেনি স্প্যানিশরা।

প্রতিযোগিতামূলক ফুটবলে ৪৩ ম্যাচ ধরে অপরাজিত ছিল স্পেন। ইংল্যান্ডের কাছে হেরে সেই ধারার অবসান হলো। একই সঙ্গে নেশনস লিগের গ্রুপে ইংল্যান্ডের পেছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছে দলটি। ফলে আগামী বছরের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, ‘এই ম্যাচ থেকে আমি শুধু ইতিবাচক দিকগুলোই নিচ্ছি। আমরা যে পর্যায়ে পৌঁছেছি, সেখানে যাওয়া কতটা কঠিন, এই ম্যাচ সেটাই মনে করিয়ে দিয়েছে। আমরা যেমন জিততে জানি, তেমনি হারতেও জানি। এটা সত্যি যে প্রথম ৩০ মিনিটে আমরা পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছিলাম। তবে শেষ দিকে ঘুরে দাঁড়াতে পারব, এমন বিশ্বাস আমার ছিল।’

গত সেপ্টেম্বরে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন। এবার নিজেদের মাঠে একই ব্যবধানে হারতে হলো তাদের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে হওয়া ড্রয়ের পর।

পরবর্তী ম্যাচ খেলতে স্পেনকে অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। এই দীর্ঘ বিরতি পছন্দ নয় দে লা ফুয়েন্তের, ‘পরবর্তী ম্যাচ খেলতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা দুঃখজনক। আগামী সপ্তাহেই আমরা আরেকটি ম্যাচ খেলতে চাইতাম। তবে নকআউট পর্বের ম্যাচে জয়ের প্রবল আকাঙ্ক্ষা নিয়েই মাঠে নামব।’

হারের পরও দলের মনোবল নিয়ে আশাবাদী স্পেন কোচ। প্রথম ৬০ মিনিটে দুর্দান্ত খেলা ইংল্যান্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘আজ আমরা অসাধারণ একটি জাতীয় দলের মুখোমুখি হয়েছিলাম। এই ম্যাচ আমাদের এখন পর্যন্ত অর্জন করা সবকিছুর মূল্য আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।’

পরবর্তী অনুশীলন ক্যাম্পের অপেক্ষায় থাকা দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে দল পুরোপুরি প্রস্তুত।’

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ