সোমবার, 16 নভেম্বর 2026 · 00:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

২৩ বছর পর মিসরের রেকর্ড জোড়া জয়, হোসাম হাসানকে টপকে তিনে সালাহ!

২৩ বছর পর মিসরের রেকর্ড জোড়া জয়, হোসাম হাসানকে টপকে তিনে সালাহ!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইয়ে গোল করায় নতুন কীর্তি গড়ল মিসর। ২০০৩ সালের জুনের পর প্রথমবার টানা দুটি ম্যাচে অন্তত ৫ গোল করল তারা। একই সঙ্গে জাতীয় দলের পর্যায়ে আফ্রিকান ফুটবল ইতিহাসে সেরা গোলদাতাদের তালিকায় নাম লিখলেন মোহাম্মদ সালাহ।

মিসরের দলগত অর্জনের শুরু হয়েছিল বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ সুদানের বিপক্ষে ৫-০ গোলে জিতে। আজ তৃতীয় রাউন্ডে কায়রো স্টেডিয়ামে একই স্কোরে তারা হারাল মালাবিকে। ২৩ বছরেরও বেশি সময় আগে গড়া গোল ধারার রেকর্ড ছুঁলো ফারাওরা।

শেষবার মিসর টানা দুটি আফ্রিকান বাছাই ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করেছিল ২০০৩ সালের জুনে। ৮ জুন মরিশাসকে ৭-০ গোলে হারানোর পর একই মাসের ২০ তারিখে তারা মাদাগাস্কারকে ৬-০ গোলে পরাজিত করেছিল।

এবারের বাছাইয়ে মিসরের শুরুটা হয়েছিল অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে। তারপর দক্ষিণ সুদান ও মালাবিকে গোলবন্যায় ভাসাল তারা। 

ব্যক্তিগতভাবে সালাহ এদিন মিসরের হয়ে ৭০টি আন্তর্জাতিক গোল করলেন। তাতে করে সিনিয়র পর্যায়ে আফ্রিকার ইতিহাসে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তিনে উঠলেন তিনি।

জাম্বিয়ার গডফ্রে চিতালু ৭৯ গোল করে শীর্ষে। সাবেক মালাবি খেলোয়াড় কিন্নাহ ফিরি ৭১ গোল করে দুই নম্বরে। সালাহ তার স্বদেশী ও জাতীয় দলের সাবেক কোচ হোসাম হাসানকে (৬৯) পেছনে ফেলেছেন। বহু বছর জাতীয় দলের গোলের রেকর্ড ধরে রাখার পর হোসামকে শীর্ষস্থান ছাড়তে হলো।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ