বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
"কলম ধরি সৃজন করি"-এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে "কবিতা ও গানে গানে গানে হেমন্ত সন্ধ্যা" উদযাপিত হয়েছে ।
বলাকা সাহিত্য চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ফিরোজ আহমেদ বাবুলের সভাপতিত্বে, কবি ও সাংবাদিক ইমাম হাসান সোহানের সঞ্চালনায় টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, ঘাটাইল উপজেলাসহ বিভিন্ন এলাকার কবি-সাহিত্যিক, বাচিকশিল্পী, কণ্ঠশিল্পী, সাংস্কৃতিক কর্মী, গুণীজন ও গণমাধ্যম কর্মীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মেসবাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের ১ম পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পরিচয় পর্ব ও সাহিত্য আলোচনা সম্পন্ন হয় । আলোচনায় উপস্থিত কবি-সাহিত্যিকগণ বর্তমান প্রেক্ষাপটে সাহিত্য চর্চার পরিবেশ, ভবিষ্যত প্রজন্মের জন্য করণীয় বিভিন্ন বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । প্রধান আলোচক কবি মেসবাহ উদ্দিন আহমেদ সাহিত্যের খুটিনাটি বিষয় তুলে ধরে সুন্দরভাবে উপস্থাপন করেন ।
সভাপতির বক্তব্যে কবি ফিরোজ আহমেদ বাবুল বলাকা সাহিত্য চর্চা পরিষদের অতীত কার্যক্রম তুলে ধরেন ।
তিনি ভবিষ্যতে ' বলাকা সাহিত্য চর্চা পরিষদ ' যেসব কার্যক্রম অব্যাহত রাখতে চায় তার কর্মপরিকল্পনা বর্ণনা করেন । তিনি বলেন, " আপনাদের নিয়মিত অংশ গ্রহণে ' বলাকা সাহিত্য চর্চা পরিষদ ' ধারাবাহিক ভাবে সাহিত্য আড্ডা চলমান রাখবে । এছাড়াও সাহিত্য আলোচনায় অংশগ্রহণ করেন কবি নেপাল চন্দ্র সুত্রধর, কবি, বাচিকশিল্পী ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, কবি গোলাম মোস্তফা, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক ইমাম হাসান সোহান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন জনী, লোকমান হোসেন বিএসসি, কথা সাহিত্যিক মুক্তার হোসেন, প্রভাষক মোঃ হেলাল উদ্দিন,উপাধ্যক্ষ আব্দুল হাই, মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী লিটন কুমার সিংহ রায়, প্রভাষক রুস্তম আলী রাজন বিএসসি, আবু সাঈদ, হাসমত আকন্দ হাসি, রেজাউল করিম সবুজ, পরিতোষ পাল, এনামুল হক প্রমুখ।
২য় পর্বে স্বরচিত কবিতা পাঠ ও গান পরিবেশন করা হয়েছে । স্বরচিত কবিতা পাঠ করেন কবি মেসবাহ উদ্দিন আহমেদ, কবি ফিরোজ আহমেদ বাবুল, কবি নেপাল চন্দ্র সুত্রধর, কবি বিশ্বজিৎ চক্রবর্তী, কবি অটল শরিয়ত উল্লাহ, কবি মুক্তার হোসেন,কবি গোলাম মোস্তফা এবং কবি ইমাম হাসান সোহান ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশ্বজিৎ চক্রবর্তী, নেপাল চন্দ্র সুত্রধর, গোলাম মোস্তফা প্রমুখ ।
এছাড়াও সকলের অংশগ্রহণে সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটে ।
