শেরপুর(বগুড়া) প্রতিনিধি|কাওছার হামিদঃ
বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় মজুমদার প্রডাক্ট অব ইন্ডাস্ট্রিজের দেয়ালসংলগ্ন স্থান থেকে আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী এক যুবকের ম*র*দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নি*হ*ত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ নভেম্বর) সকালে ছোনকা এলাকায় মজুমদার প্রডাক্ট অব ইন্ডাস্ট্রিজের উত্তর ও দক্ষিণ পাশের দেয়ালের পাশে, জনৈক নজরুল ইসলামের বাড়ির নিকট ম*র*দে*হটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম*র*দে*হটি উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মৃ*ত্যু*র প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় ম*র*দে*হের পরিচয় শনাক্ত এবং মৃ*ত্যু*র কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে
