বুধবার, 28 অক্টোবর 2026 · 02:34
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

জনগণ পুলিশ কে রাজা-বাদশাহর মত দেখতে চায়না,জনবান্ধব হিসেবে দেখতে চায়— স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ”

26 Sep 2026 • বাংলাদেশ পুলিশ।

জনগণ পুলিশ কে রাজা-বাদশাহর মত দেখতে চায়না,জনবান্ধব হিসেবে দেখতে চায়— স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ”

বিশেষ প্রতিবেদক|জনতার দেশঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে আরো কঠোর হতে হবে। কোন পুলিশ কর্মকর্তা জনগণের প্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না।
মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তিকে পুলিশের কেউ কেউ গোপন সংবাদ দিয়ে বা অন্যভাবে সহযোগিতা করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। পুলিশের মাঠ পর্যায়ে দায়িত্ব পালন না করা, দায়িত্বে অবহেলা করার ঘটনাও আছে তাদের বিরুদ্ধে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে।পুলিশ সদস্যদের সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী
আজ শনিবার ২৬ সেপ্টেম্বর, রাজার বাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।অনুষ্ঠানে পুলিশের সাহসিকতা ও সেবা মূলক কাজের জন্য ৯০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।
জনগণ পুলিশকে রাজা বাদশার মতো দেখতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ জনবান্ধব পুলিশ দেখতে চায়। কোন জায়গায় গিয়ে কর্মকর্তারা এমন কোন কর্মকাণ্ড করবেন না যা জনগণের চোখে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। অধস্তনদেরও এমন আচরণের অনুমতি বা প্রশ্রয় দেওয়া যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,গণতান্ত্রিক ভিত্তি, জন আকাঙ্ক্ষা ব্যাপক জনপ্রত্যাশা এবং দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার উপর সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী। সরকার পুরস্কার ও শাস্তির নীতিতে বিশ্বাস করে।
প্রতিনিয়ত সৃষ্টির লালন ও দুষ্টের দমন চলছে।তিনি বলেন, হয়তো শতভাগ ন্যায় বিচার আমরা প্রত্যেকের কাছে পালন করতে পারছি না বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু সময় ফুরিয়ে যায়। মেসেজ একটাই। মেসেজটা পেয়েছেন ইতোমধ্যে পেয়ে গেছেন হয়তো।
পুলিশ সদস্যদের নিজেদের সংশোধনের সুযোগ দেওয়ার কথা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত সবার কাছে তার একটাই বার্তা সমাজের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন, শৃঙ্খলা বজায় রাখা এবং জন প্রত্যাশা পূরণের জন্য পুলিশকে আরো কঠোর হতে হবে।
তিনি বলেন, যারা ফ্যাসিবাদী শক্তি ও।অন্যান্য বাহিনীর মতপুলিশ বাহিনীকেও অপব্যবহার করেছে, রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, নির্যাতন করেছে,জনগণের বিরুদ্ধে দাড় করিয়েছে তারা অনেকে বাধ্য হয়েছেন অবৈধ আদেশ পালন করতে। কিন্তু আমরা আপনাদের সবাইকে সংশোধনের আস্হা অর্জনের সুযোগ দিয়েছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,শুধু বিভাগীয় শৃঙ্খলা মূলক ব্যবস্থার মধ্যে বিষয়গুলো সীমাবদ্ধ থাকবে না কোন অপরাধ সংগঠিত হলে একই সংগে ফৌজদারি ব্যবস্থাও নেয়া হবে।
পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোরশেদ চৌধুরী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি এইচআরএম খন্দকার রফিকুল ইসলাম।

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!