মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 00:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

“ডোপটেস্ট” পজিটিব হওয়ায় পুলিশ সুপার (টিআর)আ ফ ম নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত!

14 Sep 2026 • বাংলাদেশ পুলিশ।

“ডোপটেস্ট” পজিটিব হওয়ায় পুলিশ সুপার (টিআর)আ ফ ম নিজাম উদ্দিন  সাময়িক বরখাস্ত!

স্টাফ রিপোর্টার : পুলিশ সুপার আ ফ ম  নিজামউদ্দিন সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ নিতে সেখানে অবস্থান করছিলেন। তিনি ডিএসসিএসসি -২০২৬ কোর্স করছিলেন। হঠাৎ সেখানে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে জরুরী ভিত্তিতে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)এ ভর্তি করা হয়। সেখানে তাকে ডোপ টেস্ট করানোর পর প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজোপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিব পাওয়া যায়। যেটি মরণ নেশা মাদক ইয়াবার রাসায়নিক উপাদান বলে চিহ্নিত।

গত বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১  শাখা থেকে তাকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আ ফ ম  নিজামুদ্দিন পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (এসপি)টিআর পদে বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। সেনানিবাসে চলমান ডিএসসি এসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের  জন্য গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর ঢাকা থেকে প্রস্হান  করেন। কোর্স  চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে  তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

সামরিক প্রজ্ঞাপনে বলা হয়, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজোপিন (বিজেডও)এবং অ্যাম ফিটামিন /মেথঅ্যামফিটামিন পজেটিভ পাওয়া যায়।
উক্ত পরীক্ষার ফলাফল কে DSCSC কোর্সের শৃঙ্খলা পরিপন্হি  হিসেবে বিবেচনা করা হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী এটি ‘অসদাচরণ’ শাস্তিযোগ্য অপরাধ। একই বিধিমালার ১২(১)অনুযায়ী তাকে গত ৩১ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তথ্যসূত্র:

# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা শাখা পুলিশ -১ এর প্রজ্ঞাপন।

#বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।

ছবি:

# সংগৃহিত।

 

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!