বুধবার, 28 অক্টোবর 2026 · 06:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের নিচ তলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার!

20 Oct 2026 • রাজধানী

ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের নিচ তলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার!

ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি|জনতার দেশঃ
আজ ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ মিয়া জানান, দুপুর ১২ টার দিকে নতুন ভবনে নিচতলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরী বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা, অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবু তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে,  প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার!

রাজধানীতে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল!

বৃটিশ আমলের স্মৃতি বুকে ধারণ করে এখনো টিকে আছে চামেরি হাউজ!

চানপাড়ায় চাঁদাবাজি, রাস্তা দখল ও হয়রানি: আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!

‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল অনুষ্ঠিত!