বুধবার, 28 অক্টোবর 2026 · 05:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রাজধানীতে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

21 Oct 2026 • রাজধানী

রাজধানীতে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

রাজধানীতে বনশ্রীর একটি বাসা থেকে মোঃ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মর দেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
জানা গেছে,গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ বনশ্রী পাঁচ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মোহসিন আল মুরাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সাড়ে আটটার দিকে বাসার ভেতর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাসার দারোয়ান পুলিশকে খবর দেয়।খিলগাঁও থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে কর্তব্য চিকিৎসক সকাল ১০ টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এডিসি বলেন, এই পাকিস্তানি নাগরিক ওই বাসায় একাই থাকতেন। আগে তার স্ত্রী ও সঙ্গে ছিল। তিনি ঋণগ্রস্ত ছিলেন। এ বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল। এসব কারণে পারিবারিক যন্ত্রণা, হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছবিঃ

#প্রতীকি।

আরও পড়ুন

রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার!

ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের নিচ তলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার!

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল!

বৃটিশ আমলের স্মৃতি বুকে ধারণ করে এখনো টিকে আছে চামেরি হাউজ!

চানপাড়ায় চাঁদাবাজি, রাস্তা দখল ও হয়রানি: আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!

‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল অনুষ্ঠিত!