মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 02:20
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার!

24 Oct 2026 • রাজধানী

রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার!

ভ্রাম্যমান প্রতিনিধি| জনতার দেশঃ

গুলিস্তানের ফুটপাত থেকে এক ব্যক্তির ম*র*দেহ উদ্ধার
রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির ম*র*দেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ম*র*দেহটি উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়ে পল্টন থানার পুলিশ বলছে, যাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। তাঁর নাম–পরিচয় জানা যায়নি।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি বলেন, ফুটপাতে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসআই কামরুজ্জামান জানান, ওই ব্যক্তির পরনে ছিল ময়লা লুঙ্গি ও কালো গেঞ্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পল্টন থানার পুলিশ জানিয়েছে, এই ব্যক্তির নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।

ছবিঃ প্রতীকি।

আরও পড়ুন

রাজধানীতে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের নিচ তলার ফ্লোর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মরদেহ উদ্ধার!

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল!

বৃটিশ আমলের স্মৃতি বুকে ধারণ করে এখনো টিকে আছে চামেরি হাউজ!

চানপাড়ায় চাঁদাবাজি, রাস্তা দখল ও হয়রানি: আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা!

‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল অনুষ্ঠিত!