তেলবাজদের জন্যই পুলিশ ডিপার্টমেন্ট ফিট–এসপি,রেজাউল করিম!
26 Aug 2026 • বাংলাদেশ পুলিশ।

- স্টাফ রিপোর্টার|দৈনিক জনতার দেশঃ
এসপি,রেজাউল করিমের একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এখন তুঙ্গে।
খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। তিনি পুলিশের এসপি (সুপার নিউ মারারি) পদমর্যাদার একজন কর্মকর্তা তার একটি পোস্টকে ঘিরে পুলিশ বিভাগের অভ্যন্তরে নতুন করে আলোচনা- সমালোচনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজাল্ট করিম লিখেছেন, “পুলিশ ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট” আমার বোধহয় চাকরি করা হলো না। আরেক পোস্টে তিনি লিখেছেন” আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই”।
জানা গেছে, রেজাউল করিম তিন বছরের বেশি সময় সিটি স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি) পুলিশ সুপার পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে সিটিএসবি থেকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সংযুক্ত করা হলে বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেন।
তবে সিটিএসবিতে দায়িত্ব পালন কালে তার ভূমিকা নিয়েও নানা অভিযোগের কথা জানিয়েছেন তার অধীনস্ত একাধিক কর্মকর্তা। তাদের অভিযোগ, সেবা প্রার্থীদের বিভিন্ন হয়রানি এবং নিয়মবহির্ভূতভাবে অধীনস্থ কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করা ছিল তার নিত্য দিনের রুটিন ওয়ার্ক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা গণমাধ্যম কে জানান, কোন তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করার পরও বিভিন্ন সময়ে তাকে নানা ধরনের বিরক্তিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে তদন্ত শেষ হওয়ার পর একই বিষয়ে পুনঃ তদন্তের নির্দেশ দেওয়া হতো বলে অভিযোগ করেছেন তারা।
অভিযোগ কারীদের দাবি এ ধরনের সিদ্ধান্তের ফলে একদিকে তদন্ত কার্যক্রম যেমন দীর্ঘায়িত হয়েছে অপর দিকে সেবা প্রার্থীদের ভোগান্তিও বেড়েছে।
বিশেষ করে সংবাদপত্র ও গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তদন্তে দীর্ঘসূত্রতা এবং তদন্ত কর্মকর্তাদের সঙ্গে অশুভন আচরণের অভিযোগ রয়েছে বলে তারা দাবি করেন।
তথ্য সূত্র:
* রেজাউল করিম এর পেজবুক পোস্ট
*citizensvoicebd.com
*Dhaka times24.com
*Facebook.prothom prohor
*দৈনিক যুগান্তর
তথ্য ঋণ:
দৈনিক নিখাঁদ খবর।
ছবি: সংগৃহিত।
