বুধবার, 28 অক্টোবর 2026 · 05:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

পুলিশ বাহিনীতে নতুন করে ১৪ হাজার ৪ শত জনবল নিয়োগ করা হবে – স্বরাষ্ট্র মন্ত্রী!

27 Aug 2026 • বাংলাদেশ পুলিশ।

পুলিশ বাহিনীতে নতুন করে ১৪ হাজার ৪ শত জনবল  নিয়োগ করা হবে – স্বরাষ্ট্র মন্ত্রী!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ

বাংলাদেশ পুলিশে ১৪ হাজার ৪ শত জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, নতুন করে  ৪ হাজার (নিরস্ত্র) এস আই ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন  ও জলযানের ঘাটতিও  পূরণ করা হবে।
বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন  চলাকালীন  রংপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে বর্তমান সরকার নতুন ৪০০০এসআই( নিরস্র) ছাড়াও ৪০০আর্জেন্ট পদ ১০হাজার কনস্টেবল পথ সৃজনের উদ্যোগ নিয়েছে।

উল্লেখিত পদগুলো সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল
বৃদ্ধি পাবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ‘ডেভলপমেন্ট এন্ড অর্গানোগ্রাম ইক্যুইপমেন্ট’ ভুক্ত পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্যে ক্রয়পূর্বক পূরণ করা হবে।

তথ্যসূত্র:

# ডিএমপি নিউজ

#দৈনিক আমাদের বার্তা

# দৈনিক আজকের পত্রিকা

#RTV Online News

আরও পড়ুন

পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকার যানবাহন!

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে ১৪৭ জন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার!

দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের কারণে সাবেক ডিএমপি কমিশনার ( অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ!

ত্রিশালে এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!

বাংলাদেশ পুলিশের আপডেট নিউজ!

মাদক–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে নরসিংদীর জনবান্ধব পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ-আল ফারুক আপসহীন নীতিতে অটল!