মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 06:40
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার ।

11 Aug 2026 • মাদক নির্মূল অভিযান।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)  রাজশাহী সীমান্তে  অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার ।

মোঃ সোহেল রানা | রাজশাহী প্রতিনিধি:

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন ফরেস্ট বাগান নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল ফরেস্ট বাগান নামক এলাকার পদ্মা নদীর চরের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মোটর সাইকেল আরোহী ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসছে। উক্ত মোটর সাইকেল আরোহী আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় এবং মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। তখন আভিযানিক দল কর্তৃক তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় তার মোটর সাইকেলের সিটের নিচে ভারতীয় অবৈধ মালামাল রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মো: রিপন আলী (২০), পিতা মো: সাত্তার মোল্লা, গ্রাম- চর মাজার দিয়া পূর্ব পাড়া, ডাকঘর- কোট বাজার, থানা- দামকুরা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে আভিযানিক দল মোটর সাইকেল তল্লাশী করে সিটের নিচে থাকা ব্যাগ হতে ১৬ বোতল ব্রণ কফ সিরাপ* জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী, মাদকদ্রব্য, ০১টি বাটন মোবাইল (Symphony) এবং ০১টি মোটরসাইকেল দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

রেজুখালে প্রাইভেটকার তল্লাশি, মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবা

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

মাদারীপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন!

দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৪.৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০!