বুধবার, 28 অক্টোবর 2026 · 05:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশীকে গুলি করে হত্যা!

31 Aug 2026 • জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ।

সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশীকে গুলি করে হত্যা!

*আরব-আমিরাত থেকে, মো: রোমেল খান *

সৌদি আরবের তায়েফে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পরপরই হামলাকারী সৌদি তরুণ নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।রোববার (৩০ আগস্ট, ২০২৬) স্থানীয় সময় ভোর আনুমানিক ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘটনার বিস্তারিত বিবরণ:

নিহত কামরুল জামান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি প্রায় আড়াই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন এবং দেশে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঘটনার সূত্রপাত :

কামরুল একটি সুপারমার্কেটে কাজ করতেন। ঘটনার সময় তিনি ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎ এক সৌদি তরুণ তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে তাঁর কর্মস্থল সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়েন।

হত্যাকাণ্ড ও আত্মহত্যা: কামরুল কে ফলো করে হামলাকারী তরুণটি পিছু তাড়া করে সুপারমার্কেটের ভেতরে প্রবেশ করে এবং কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে। এরপর খুনি নিজের মাথায় গুলি করে ঘটনা স্থলেই আত্মহত্যা করেন।

কি কারণে কেন হামলাকারী তাকে টার্গেট করে মারার পর নিজেও আত্মহত্যা করলো তার রহস্য এখনো জানা যায়নি।রহস্য উন্মোচনে সৌদি সরকারের পুলিশ কাজ করছে।

ছবি:

সংগৃহিত।

আরও পড়ুন

জাপানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে টানাপোড়েনঃঘাটতি ৭০০ মিলিয়ন ডলার!

ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা পড়ে আছে ১৪ হাজারের বেশি যাত্রী!

বাংলাদেশ -চীন মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ!

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা বিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্হগিত ঘোষণা করেছে!

সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই হাসিনার দুঃশাসন নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সরব ছিলেন!

ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান!