বুধবার, 28 অক্টোবর 2026 · 23:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

খবরের বিভাগ

আইন-আদালত

বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ

২১টি সংবাদ · পৃষ্ঠা ১

সর্বশেষ আপডেট অনুযায়ী সাজানো

সর্বশেষ তারিখ অনুযায়ী
প্রধান সংবাদ

বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীদের বসা নিয়ে তৈরি হচ্ছে তীব্র সংকট!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের বসার স্থান সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইনজীবীদের জন্য প্রস্তাবিত ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় নকশা ও কাগজপত্র সরবরাহের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণ এবং আদালত প্রাঙ্গণের রাস্তা, করিডোর ও ড্রেন সংস্কারের উদ্যোগ নিতেও নির্দেশনা দিয়েছেন প্রধান […]

25 October 2026
আইন-আদালত

আইনজীবীদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্যঃ ৪০ দিন অবসরকালীন ছুটির পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট এজলাস!

বিশেষ প্রতিবেদক|জনতার দেশঃ দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম। তবে ছুটি শেষে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

25 October 2026
আইন-আদালত

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক -৩!

মোঃ মুক্তাদির হোসেন|গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত পলাতক রয়েছেন। মামলার আসামীরা হলেন, মোক্তারপুর এলাকার কমল শেখের ছেলে মো. আহাদ, মৃত ইসলামের ছেলে শামীম, মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম ও […]

23 October 2026
আইন-আদালত

কারাগারে অশোভন উচ্ছৃঙ্খল আচরণের কারণে নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ কে মুন্সিগঞ্জ কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ কারাগারে উশৃংখল ও অশুভন আচরণ এবং কারা বিধি না মানার অভিযোগে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদকে শাস্তি দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শাস্তি হিসেবে টেলিফোন যোগাযোগ ও পারিবার সাক্ষাৎ সহ সব ধরনের যোগাযোগ এক […]

23 September 2026
আইন-আদালত

মাদারীপুরের রাজৈরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, একজনের ৭ বছর কারাদণ্ড!

  সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি।। মাদারীপুরের রাজৈরে সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ […]

15 September 2026
আইন-আদালত

আইনি সহায়তার নামে এক কুয়েত প্রবাসির সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নিয়ে স্বামীর তালাক ব্যতিত বিয়ে এবং অসংখ্য বিবাহ বহি:র্ভূত সম্পর্কের খল নায়ক বিতর্কিত আইনজীবী নয়ন মোল্লা, (এপিপি)জেলা ও দায়রা জজ নরসিংদির নিয়োগ পত্র বাতিলের অধ্যাদেশ!

♦মোঃ মাহবুবুর রহমান খান : আইনি ফাঁদে আটকে অসংখ্য নারীর চরিত্র হরণ সহ তাদের সাজানো গোছানো সংসার এবং টাকা-পয়সা স্বর্ণালংকার আত্মসাৎ কারী বিবাহ বহি:র্ভূত অনৈতিক সম্পর্কের খলনায়ক নরসিংদী জেলা ও দায়রাজজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) নয়ন মোল্লা এবার আটকে গেছেন আইনি বেড়াজালে। জানাগেছে,রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউনিয়নস্হ হাসনাবাদ গ্রামের কুয়েত প্রবাসী জনৈক লুৎফর রহমান ভুঁইয়া  […]

28 August 2026
আইন-আদালত

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ!

  মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। কুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব্যবসায়ী, মাদকের যোগানদাতা, আশ্রয়দাতা ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের লক্ষ্যে বুড়িচং থানায় একটি গোপন তথ্য প্রদান বক্স স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বুড়িচং থানায় এ বক্স স্থাপন করা হয়। এখন থেকে উপজেলার যেকোনো ব্যক্তি নিজের পরিচয় সম্পূর্ণ […]

25 August 2026
আইন-আদালত

*নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট*

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, দিক নির্দেশনায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় ২০-৮-২৬ইং আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মাধবদী থানা পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২-টি পৃথক […]

21 August 2026
আইন-আদালত

মাদক মামলায় ওয়ারেন্ট এর আসামি গ্ৰেফতার ছাড়িয়ে নিতে থানার সামনে হট্টগোল।

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সৈদেরখোলা গ্রাম থেকে মাদকের অভিযোগে দুইজনকে আটক করে শিবপুর মডেল থানার পুলিশ। ৩০ইং জুলাই বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঐ এলাকা থেকে নারী-পুরুষ মিলে দুই ট্রাক ভর্তি লোকজন এসে থানা গেটে হট্টগোল শুরু করে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সূত্রে জানা যায়, প্রকৃত ঘটনা ওই […]

31 July 2026
আইন-আদালত

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ।

  মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিচারকাজ বর্জন করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। একই সঙ্গে অভিযুক্ত বিচারক সুজন মিয়ার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) […]

23 July 2026
আইন-আদালত

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির কঠোর অভিযান: ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ।

​ক্রাইম ডেস্ক | জনতার দেশ : সিলেট সীমান্তে নিরাপত্তা রক্ষা, সার্বভৌমত্ব সুসংহতকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)—এর নিরলস ও আপসহীন অভিযান অব্যাহত রয়েছে। এর ই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে আনুমানিক ৪৬ লাখ টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। দেশের অর্থনীতিকে সুরক্ষা এবং চোরাচালানের সিন্ডিকেটকে শিকড়ড়সহ উৎপাটন করতে সীমান্ত […]

21 July 2026
আইন-আদালত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ত্রুটি: বন্দি পালানোর ঘটনায় ৭ কারারক্ষী বরখাস্ত।

​গাজীপুর প্রতিনিধি: ​গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামের এক বন্দি নারীর দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সাত কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) এআইজি (কারা) মো. জান্নাতুল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। ​বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন তিনজন মেট্রন—লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা; এবং চারজন কারারক্ষী—শায়লা, শারমিন, জেমি […]

18 July 2026
আইন-আদালত

​স্টাফ রিপোর্টার | দৈনিক জনতার দেশ: ​জুলাই ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার রামপুরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা […]

17 July 2026
আইন-আদালত

প্রশ্ন ফাঁস ও জালিয়াতি রোধে কঠোর ‘পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট, ২০২৬’ পাস: সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান।

  ​স্টাফ রিপোর্টার: ​পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ডিজিটাল জালিয়াতি ও উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম রোধে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ২০২৬’। ১৯৮০ সালের পুরোনো আইনটিকে বাতিল করে নতুন এই আইন প্রবর্তনের মাধ্যমে পরীক্ষার পবিত্রতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করা হয়েছে। ​শিক্ষামন্ত্রী আ ন […]

08 July 2026
আইন-আদালত

সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। নরসিংদীর শিবপুরে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় ———- জেলা প্রশাসক, ইসরাত জাহান কেয়া।

নরসিংদী থেকে আবু নাঈম রিপন : নরসিংদীর শিবপুরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ফলে জনগণের সেবা নিশ্চিত করতে সরকারী কর্মকর্তা, কর্মচারী সকলকে অফিস সময়সূচী মেনে চলতে হবে। সরকারী চাকুরীজীবীরা সময় মত অফিস করতে […]

30 June 2026
আইন-আদালত

জাতীয় সংসদে ” জুয়া প্রতিরোধ বিল ২০২৬” উত্থাপন, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড।

স্টাফ রিপোর্টার : ​মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জাতীয় সংসদে জুয়া, অনলাইন জুয়া এবং ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার রোধে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই বিলটি উত্থাপন করেন। ​বিলটিতে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংসহ মোট ২৪টি বিষয়কে জুয়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধ অনুযায়ী […]

24 June 2026
আইন-আদালত

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া) ‎ ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায়  গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। ‎আজ রবিবার ১৪ জুন দুপুরে নাসিরনগর থানার পুলিশ বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে নির্মল চৌধুরীকে গ্রেফতার করে।   নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত নির্মল চৌধুরী (৪০) […]

14 June 2026
আইন-আদালত

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলায় আত্মহত্যা ও অপমৃত্যুর ঘটনা কমিয়ে আনতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশনের REACTS-IN প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। […]

11 June 2026
আইন-আদালত

কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

মেহেদী হাসান॥ টাঙ্গাইলের কালিহাতীতে ৭ম শ্রেণী ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আনছের আলী ও শরীফুলের ফাঁসির দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে সিংগুরিয়া বাজারে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন নারিন্দা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মুজিবুর রহমান, সিংগুরিয়া বাজার বনিক সমিতির সভাপকি বাবুল মন্ডল, তালুকদার […]

02 June 2018
আইন-আদালত

কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহজাহান নামে ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। তিনি চকরিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ার ছড়া গর্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান একই ইউনিয়নের মধ্যম বানিয়ার ছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, বরইতলী পাহাড়ি এলাকার […]

02 June 2018