বুধবার, 28 অক্টোবর 2026 · 23:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

খবরের বিভাগ

সারাদেশ

বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ

১১৩৪টি সংবাদ · পৃষ্ঠা ৩৩

সর্বশেষ আপডেট অনুযায়ী সাজানো

সর্বশেষ তারিখ অনুযায়ী

সারাদেশ বিভাগের আরও সংবাদ

পৃষ্ঠা ৩৩ · প্রকাশের সময় অনুযায়ী সাজানো

সারাদেশ

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩।

মুহা. ফখরুদ্দীন ইমন, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক তিনটি দুর্ঘটনায় এক নারী সহ তিনজন নিহত হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার গুণবতী, মুন্সীরহাট ও পৌরসভা এলাকায় পৃথক তিনটি ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহতরা হলো: উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্ব-দক্ষিণ পাড়ায় সাপের কামড়ে ওই গ্রামের মো. জাহাঙ্গীর কবির প্রকাশ মনু […]

12 August 2026
সারাদেশ

নারায়ণগঞ্জে গৃহবধু তানিয়া হত্যার মূল আসামি গ্রেফতার।

শাহ কামাল সবুজ | নারায়ণগঞ্জ প্রতিনিধি: মামলা হাতে নেয়ার দ্রুত সময়ের মধ্যেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত গৃহবধূ তানিয়া আক্তার (২৪) হত্যার মূল আসামি, স্বামী সোহাগ মিয়া জুলহাসকে (৩৩) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জানা গেছে’গতকাল ১১ আগষ্ট মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার বাস থেকে তাকে গ্রেপ্তার করা […]

12 August 2026
সারাদেশ

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার।

“আবুল হাসনাত রাসেল ” চামড়া শিল্পনগরী, ঢাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার, পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির জন্য একটি পিকআপ ভ্যান উপহার প্রদান করা হয়েছে। গতকাল ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল […]

12 August 2026
সারাদেশ

নাসিরনগরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।

খ ম জায়েদ হোসেন ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে এক তরুণী। শনিবার (৮ আগস্ট) থেকে আজ বুধবার (১২ আগস্ট) পর্যন্ত তিনি প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। প্রেমিকা লায়লার দাবি, দুবাই প্রবাসী […]

12 August 2026
সারাদেশ

স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় রায়পুরায় ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ।

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাত দিনব্যাপী যাচাই-বাছাই, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ নিয়োগ প্রক্রিয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকার প্রার্থীরা অংশ নেন। প্রার্থীদের […]

12 August 2026
সারাদেশ

টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

মোহাম্মদ হোসাইন |কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ১১ আগস্ট ভোর রাতে অভিযান চালিয়ে উনছিপ্রাং ক্যাম্পের সি-১ ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে নুর জোহার (৪৭) এবং বি-৫ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ ইউসুফকে (২৭) আটক করা হয়েছে বলে এপিবিএন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত সোমবার (১০ আগস্ট) বিকেলে […]

12 August 2026
সারাদেশ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা।

আফজাল মিয়া | বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি: সিলেট- সুনামগঞ্জ জেলাবাসীর ওই জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে ঝুঁকি নিয়ে চলাবল করতে যানবাহন। ভোক্তভোগী দুটি জেলার বাসিন্দা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার সড়ক সংস্কারের দাবী করে আসলেও সংস্কার হচ্ছেনা এই জনগুরুত্বপূর্ণ সড়কের। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক। […]

12 August 2026
সারাদেশ

আজ মুসলিম বিশ্বে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে “আখেরি চাহার সোম্বা “।

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা।  খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ আজ বুধবার (১২ আগস্ট ) পবিত্র আখেরি চাহার সোম্বা। হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ  দিবস হিসেবে পবিত্র আখেরি চাহা সোম্বা পালিত হয়ে আসছে। “আখেরি চাহার সোম্বা ” আরবি ও ফার্সি বাক্য। প্রথম শব্দ ‘আখেরি’ আরবি ও ফার্সিতে পাওয়া যায়। […]

12 August 2026
সারাদেশ

দিনাজপুর জেলা শ্রমিক নেতা মজিবুর রহমান মজিব গ্রেপ্তার: দিনাজপুরে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট।

মোঃ নয়ন মিয়া |দিনাজপুর জেলা প্রতিনিধি: মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার ও মারধরের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ, পরিবহন ধর্মঘট শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১১৬৭) বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজিবকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার ও মারধরের অভিযোগের প্রতিবাদে দিনাজপুর জেলাজুড়ে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিনাজপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় […]

11 August 2026
সারাদেশ

বাউফলে জামায়াত নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, কুপিয়ে জখম ২, আহত ৭

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জামায়াত নেতার নেতৃত্বে হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমসহ সাতজন আহত হয়েছেন।  সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব (এক নম্বর ওয়ার্ড) বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাহিন রাড়ি, মাঈনুদ্দিন, সোহেল রাড়ি, মামুন, ইউনুস, মমতাজ ও […]

11 August 2026
সারাদেশ

সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে প্রবাসী ১৬ রেমিট্যান্স যোদ্ধার লাশ সনাক্ত, দ্রুত লাশ দেশে আনার প্রক্রিয়া অব্যাহত।

মো: মাহবুবর রহমান খান: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশী শ্রমিকের সংখ্যা বেড়ে ১৬ তে দাঁড়িয়েছে।রবিবার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের প্রাথমিক  পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে আত্রাই উপজেলার ১৩ নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ এবং রাজশাহী বাগমারা উপজেলার ১ জন রয়েছেন।পরিচয় সনাক্ত […]

11 August 2026
সারাদেশ

অভাব -অনটন আর দারিদ্রতার মাঝে জগদীশ-মিরার দিন কাটে খেয়ে না খেয়ে ।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১১ আগষ্ট/২৬ জয়পুরহাটের পাঁচবিবির গোপালপুর মহল্লায় পৌরসভার ড্রেনের পাশে ভাঙা টিনের ঘরে অতি কষ্টে জীবনযাপন করে (জগদীশ-মিরা)। জগদীশের জন্ম গাইবান্ধার বামনডাঙ্গায় হলেও সেলো মেশিন মিস্ত্রির কাজের সুবাদে ১৯৭৪ সালে পাঁচবিবির মিরা সাহাকে বিয়ে করে এখানেই সংসার পাতেন। এক সময় ২ ছেলে ও ২ মেয়েকে নিয়ে তাদের সংসারে সুখের অভাব ছিল না। জগদীশ মিস্ত্রির […]

11 August 2026
সারাদেশ

রাজধানী ঢাকা শহরে প্রকাশ্য দিন-দুপুরে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই।

ক্রাইম ডেস্ক।জনতার দেশ : রাজধানীর বিমানবন্দর – উত্তরা সড়কে একটি পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়েছে।তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ ব্যক্তি পেট্রোল পাম্পের কর্মীদের বহনকারী একটি কাভার্ড ভ্যান এর গতিরোধ করে।পরে পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। গত রবিবার সকাল সাড়ে দশটায় ঢাকা – […]

11 August 2026
সারাদেশ

টেকনাফে যুব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি সংলাপ।

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে যুবদের জীবনমান ও জীবিকা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে কোয়ার্টারলি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন ও কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১০ আগস্ট ২০২৬ টেকনাফ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ লিড পিসবিল্ডিং প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, NGO-INGO প্রতিনিধি, […]

10 August 2026
সারাদেশ

গ্রাসা মাচেল একমাত্র মহিলা যিনি দুটি ভিন্ন দেশের দুই প্রেসিডেন্ট কে বিয়ে করে “ফার্স্ট লেডি” খেতাব অর্জন করেন। “

বিনোদন ডেস্ক: গ্রাসা মাচেল ১৭ অক্টোবর ১৯৪৫ সালে মোজাম্বিকে জন্মগ্রহণ করেন। একাধারে রাজনীতিবিদ, মানবতাবাদী নারী ও শিশুদের অধিকারের জন্য একজন আন্তর্জাতিক আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন এবং ১৯৯৭ সালে তার মানবিক কাজের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানসূচক “ডেম কমান্ডার” অর্ডারে নির্বাচিত হন। ম্যাচেল আধুনিক ইতিহাসে একমাত্র মহিলা যিনি দুটি দেশের ফার্স্ট লেডি হিসেবে […]

10 August 2026
সারাদেশ

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ।

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা শহরের সাথে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি,জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর ৩টি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের সুরমা নদীর চাদঁনী খেয়াঘাটে যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোঃ সুজন মাহমুদের নিজস্ব অর্থায়নে সুরমা […]

10 August 2026
সারাদেশ

হরিরামপুর ইউনিয়নে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা।

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভূমিহীন কৃষকের এককালীন সরকারি বন্দোবস্ত খাস জমি,ভূমিদস্যুদের নিজেদের দাবি করে দখল,বিচার চেয়ে ভূমিহীন আলী আকবর গংয়ের আদালতে মামলা। ভুক্তভোগী আলী আকবর গং জানান পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মৌজার তাফসিল বর্ণিত সম্পত্তি বাংলাদেশ সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি হইতেছে,আমার পিতা আলী আকবর একজন ভূমিহীন গরীব কৃষক হওয়াই […]

10 August 2026
সারাদেশ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং আহত ১০ জনসহ মোট ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ […]

10 August 2026
সারাদেশ

বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে ব্যাপক সংস্কার, আইনি ট্রানজিশন এবং নিজেদের নিরাপত্তা জোরদারকরণে এক চরম সংকটের মুখোমুখি।

মাহবুবুর রহমান খান : পুলিশ বাহিনীতে বর্তমানে ক্রান্তিকাল চলছে।নিজেদের অস্হিত্ব রক্ষার সংগ্রামে তারা এখন মরিয়া। নিজেদের চাকরি বহাল তবিয়তে আছে কি নেই সেই অনিশ্চয়তা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে ওসি,কনস্টেবল পদ মর্যাদার ব্যক্তিরাও। প্রত্যেকের ঘাড়ে চেপে বসে আছে জুলাই গণঅভ্যুত্থানের ‘ভূত’। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন […]

10 August 2026
সারাদেশ

নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ।

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিবারের এক সদস্যকে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় জনসাধারণের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। রবিবার (০৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের তালিকা প্রকাশের […]

10 August 2026