সোমবার, 16 নভেম্বর 2026 · 00:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আইন-আদালত

কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা!

কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা!

 

হাফিজুর রহমান কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘প্রেরণা’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সরকার উৎখাতের ষড়যন্ত্র, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং ভারতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে এ মামলা করা হয়।
পুলিশের গোয়েন্দা শাখার তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে শ্যামনগরে নিজ কার্যালয়ে আয়োজিত একটি সমাবেশে বর্তমান নির্বাচিত সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর শ্যামনগর থানায় এ মামলা দায়ের করা হয়।

স্থানীয় ও গোয়েন্দা সূত্র জানায়, শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিওর আড়ালে অবৈধ অর্থ লেনদেন, দ্বৈত নাগরিকত্ব এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে মদদ দেয়ার প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ ঘটনায় দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তবে শম্পা গোস্বামীর পক্ষে ও মানবাধিকার সংস্থাগুলো থেকে এই মামলা ও অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টপিক: আইন-আদালত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ