সোমবার, 16 নভেম্বর 2026 · 00:59
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
শিক্ষা বার্তা

চবিতে মানবাধিকার সংগঠন এইচআরডিএসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চবিতে মানবাধিকার সংগঠন এইচআরডিএসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি’র (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন প্রাঙ্গণ থেকে শহীদ মিনার পর্যন্ত আনন্দ র‍্যালি করেন সংগঠনটির সদস্যরা।
র‍্যালিতে সংগঠনের স্বেচ্ছাসেবক ও কর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা ‘এইচআরডিএসের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক’, ‘আমার অধিকার, তোমার অধিকার, মানবাধিকার, সবার অধিকার’ এবং ‘মানবাধিকার রক্ষা করব, অধিকার নিয়ে কথা বলব’—এমন বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে চবি শাখার সদস্যসচিব মহসিন বলেন, “ঠিক এক বছর আগে তরুণদের ঐক্যবদ্ধ করে মানবাধিকার রক্ষা ও সাম্য প্রতিষ্ঠার যে যাত্রা এইচআরডিএস শুরু করেছিল, তা আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। মানবাধিকার রক্ষায় সংগঠনটির ডিফেন্ডারদের সোচ্চার ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর সফলতার প্রমাণ। অধিকার ও সুবিচারের প্রশ্নে চবি শাখা সবসময় সোচ্চার ভূমিকা পালন করবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ক্যাম্পাসে মানবাধিকার রক্ষা ও মানবমর্যাদা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
উল্লেখ্য, ‘Promoting Human Rights, Protecting Human Dignity’ (মানবাধিকারের প্রচার ও মানবমর্যাদার সুরক্ষা) স্লোগানকে সামনে রেখে মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও অধিকার রক্ষায় কাজ করছে সংগঠনটি।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম

টপিক: শিক্ষা বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ