সোমবার, 16 নভেম্বর 2026 · 03:05
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. মো. কামরুজ্জামান!

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. মো. কামরুজ্জামান!

স্টাফ রিপোর্টারঃ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি। রোববার (২৫ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম তাঁকে মন্ত্রণালয়ে স্বাগত জানান।
ড. মো. কামরুজ্জামান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। গত ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি তিনি নাডার রেক্টর হিসেবে যোগ দেন। একই বছরের ২৯ জানুয়ারি সরকারের সচিব পদে পদোন্নতি পান তিনি।
নতুন সচিবের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তথ্য: Ntv

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ