নেত্রকোণা ব্যুরো| জনতার দেশঃ
গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ রেজাউল ইসলাম খান কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন পদমর্যাদায় তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার পরিবারবর্গ ।
