সোমবার, 16 নভেম্বর 2026 · 04:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বিনোদন জগত

বিতর্কিত শো-বিজ তারকা পরিমণি এবার তার জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন!

বিতর্কিত শো-বিজ তারকা পরিমণি এবার তার জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

চলচ্চিত্রে আসার পর থেকেই সবাইকে নিয়ে ঘটা করে জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমনি। তবে ২০২৩ সালে তাঁর নানা মারা যাওয়ার পর জন্মদিনের অনুষ্ঠান থেকে সরে আসেন তিনি। দুই বছর পর এ বছর আবার জন্মদিনে অনুষ্ঠান আয়োজন করলেন পরীমনি। বিশেষ এই দিনে ঘোষণা দিলেন নিজের অভিনীত নতুন সিনেমার। ‘ফারজানা’ নামের সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান।
গত শনিবার পরীমনির জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ করা হয় ফারজানা সিনেমার পোস্টার। পরী জানান, ছয় মাস আগে সেট করা হয়েছিল এই সিনেমার লুক। ইতিমধ্যে শেষ হয়েছে বেশির ভাগ শুটিং। তবে এত দিন গোপনেই চলছিল কাজ। সিনেমার ঘোষণার জন্য তিনি বেছে নিলেন নিজের জন্মদিনকে। পরী বলেন, ‘ছয় মাস আগে সিনেমার লুক সেট হয়েছিল। কিন্তু নানা সমস্যার কারণে কাজটা শেষ হতে সময় লাগছিল। তাই সবাইকে জানানো হয়নি। সবকিছু ঠিক থাকলে শিগগির শেষ হবে শুটিং। মনে হলো নতুন সিনেমার ঘোষণার জন্য জন্মদিনের থেকে ভালো উপলক্ষ আর হতে পারে না।’
জানা গেছে, একজন নারীর জীবনসংগ্রাম, মাতৃত্ব এবং পারিপার্শ্বিক কঠিন বাস্তবতার মেলবন্ধনে তৈরি হয়েছে ফারজানার চিত্রনাট্য। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লিখেছেন তারেক রহমান। এর আগে বেশ কিছু নাটক, স্বল্পদৈর্ঘ্য বানালেও এটি নির্মাতার প্রথম সিনেমা।
নতুন এই সিনেমা নিয়ে তারেক রহমান বলেন, ‘এটি মূলত একজন নারীর একাকী জীবনের সংগ্রামের গল্প। জীবন কখনো কখনো মানুষকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করায়, যেখানে প্রতিটি দিনই হয়ে ওঠে নতুন এক লড়াই। আর সেই লড়াইয়ের গল্প যদি হয় একজন নারীকে ঘিরে, তবে তার প্রতিটি অধ্যায়ের আড়ালেই লুকিয়ে থাকতে পারে অজানা কোনো সত্য, না-বলা কথা আর গভীর আবেগের গল্প। আমার বিশ্বাস, এই সিনেমা দিয়ে পরীমনি দর্শকদের কাছে অভিনেত্রী হিসেবে নতুনভাবে পরিচিতি পাবেন।’
নির্মাতা জানান, ফারজানা সিনেমায় পরীমনির বিপরীতে একজন নতুন মুখ অভিনয় করছেন। আরও রয়েছেন সুষমা সরকারসহ অনেকে। সব কাজ শেষ করে আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন তিনি।
সবশেষ বড় পর্দায় মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘ফেলুবক্সী’। ২০২৫ সালের জানুয়ারিতে এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় তাঁর। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি। সরকারি অনুদানে এটি বানিয়েছেন রেজা ঘটক। এ ছাড়া পরী চুক্তিবদ্ধ হয়েছেন সামছুল হুদার ‘গোলাপ’ ও লিসা গাজীর ‘শাস্তি’ সিনেমায়। গোলাপে তাঁর নায়ক নিরব হোসেন, আর শাস্তি সিনেমায় তাঁর সহশিল্পী চঞ্চল চৌধুরী।
তথ্যসূত্রঃ

# আজকের পত্রিকা

ছবিঃ

# সংগৃহিত।

 

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ