সোমবার, 16 নভেম্বর 2026 · 00:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় অর্থনীতি ও ব্যাংকিং

বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে!

বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

আর্থিক খাতের সুরক্ষাবলয় শক্তিশালী করতে এবং ব্যাংকিং খাতের তদারকি ও সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
গতকাল শুক্রবার ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট টু’-এর আওতায় এই চুক্তি সই হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জিন পেসম চুক্তিতে সই করেন।
প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে চলবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বাংলাদেশ ব্যাংক এটি বাস্তবায়ন করবে।
এই ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এ ছাড়া অব্যবহৃত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ হারে ‘কমিটমেন্ট ফি’ প্রযোজ্য হতে পারে।
তবে বিশ্বব্যাংক চলতি অর্থবছরসহ বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের জন্য এই কমিটমেন্ট ফি মওকুফ করে আসছে। ঋণ পরিশোধের সময়কাল ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড রয়েছে।

 

তথ্যসূত্রঃ

বাংলাদেশ প্রতিদিন।

টপিক: জাতীয় অর্থনীতি ও ব্যাংকিং দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ