সোমবার, 16 নভেম্বর 2026 · 01:55
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বিনোদন জগত

সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী !

সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙেছে—গুঞ্জনের মাঝেও নীরব অভিনেত্রী !

বিনোদন ডেস্কঃ

স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরের দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন এবং আলাদা থাকার গুঞ্জন নিয়ে বিনোদনপাড়ায় তুমুল চর্চা চলছে। সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা জুটির বিচ্ছেদ এখন কেবলই সময়ের ব্যাপার বলে বাতাসে খবর ভাসছে। 

জানা গেছে, সাবিলার দাম্পত্য কলহের পেছনে রয়েছে শোবিজপাড়ারই একজন চিত্রগ্রাহকের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা।  তবে দাম্পত্য টানাপোড়েন এবং ওই চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেও নীরব আছেন অভিনেত্রী সাবিলা নূর। কোনো কিছু খোলাসা না করে তিনি বরং ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কোলাবোরেশন, ফটোশুট ও অনুষ্ঠানে।

সম্প্রতি সাবিলার সঙ্গে চিত্রগ্রাহকের প্রেমের সম্পর্ক নিয়ে অভিযোগকারী কথিত প্রেমিকা তিশা গণমাধ্যমে দাবি করেন, ‘সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।’ তার কথা মতে, ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষের পর ১৫ মে বিয়ের তারিখ ঠিক ছিল এবং দুই পরিবারের সম্মতিতে সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। 

কিন্তু বিয়ের কয়েক দিন আগে হঠাৎ চিত্রগ্রাহক জানান, তিনি বিয়ে করতে চান না। অনেক বোঝানোর পরও তাকে রাজি করানো যায়নি বলে জানান তিশা। এ বিষয়ে সাবিলা, তার স্বামী নেহাল সুনন্দ তাহের বা ওই চিত্রগ্রাহকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশো তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।

এর মধ্যেই সম্প্রতি রাজধানীর গুলশানে একটি প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসাবে চুক্তি সই করেন সাবিলা। এরপর থেকে বিভিন্ন ব্র্যান্ডের কাজ ও অনুষ্ঠানেই বেশি দেখা যাচ্ছে তাকে। নাটকে সাবলীল অভিনয়ে জনপ্রিয় হওয়া এ অভিনেত্রী সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন। সিনেমায়ও নজর কেড়েছেন তিনি। বর্তমানে ‘কানাভোলা প্যারাডক্স’ সিনেমায় ‘উপমা’ হয়ে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি আশা করেন প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকরা তা দেখবেন এবং উপভোগ করবেন।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম 

ছবিঃ
সংগৃহিত।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ