সোমবার, 16 নভেম্বর 2026 · 02:51
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
মুক্ত কলাম

বিমান বাহিনীর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়াতেই কি জীবন দিতে হলো ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি কে?

বিমান বাহিনীর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়াতেই কি জীবন দিতে হলো  ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি কে?

ফাহিম রহমান খান পাঠানঃ

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান সরকারের ৩০০০ কোটি টাকার দুর্নীতি আর বিমানবাহিনীর বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করায়! আজ এই ফ্লাইট লেফটেন্যান্ট,তাহসিফ সাউরির এমন পরিনতি নয় তো?

এইতো কয়দিন আগেই তো, এই ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি দুর্নীতি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে বিমান আমরা ৫০ কোটি টাকায় কিনতে পারি!!সেটা কেনো পারচেজের সময় হয়ে যায়,৫০০ কোটি টাকা! আবার ১ টা ম্যাগনেটিক কম্পাসের দাম হয়ে যায় ৫ লাখ টাকা।

তিনি সাবেক বিমানবাহিনীর প্রধানের ৩০০০ কোটি টাকা দুর্নী-তি নিয়ে বলেন, তার বাংলাদেশে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে! দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশেও সম্পদের অভাব নেই, একসময় আমি খুব প্রাউড ফিল করে বলতাম বিমানবাহিনীতে দু-র্নীতি নেই! কিন্তু এগুলো দেখার পর, জানার পর, বুঝার পর কিছুই আর বলার থাকে না।

আমাদের ফোর্সে সিনিয়র অলওয়েজ রাইট তাকে প্রশ্ন করার ও সুযোগ থাকেনা! সিনিয়রদের আমরা অন্ধ বিশ্বাস করি, তারা এমন করাটা দুঃখজনক।

এছাড়া বিগত ১৭ বছর বিমানবাহিনীর পিছিয়ে পড়া নিয়ে মুখ খুলে তিনি বলেছিলেন!তারা অনেকবার বলেছেন তাদের বিমান দরকার, আধুনিক মাল্টিরোল ফাইটার জেট দরকার! বিমানবাহিনীর আধুনিকায়নও দরকার, কিন্তু সিনিয়ররা ভিজিটে গিয়ে এয়ার ফেয়ারে গিয়ে, ফিরে এসে হতাশ করেছেন!

যেনো ইচ্ছে করেই এই বিমানবাহিনীকে পিছিয়ে রাখা হয়েছিল! তিনি আপসোস করে বলেন যে আপনি যদি এখনো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান চালাতে থাকেন! তাহলে কিভাবে একটা এয়ারফোর্স এগিয়ে যাবে?এছাড়া তিনি আপসোস করে এটাও বলেন এসবগুলো বিমানবাহিনীর পাইলটদের মধ্যেই, একটা ভীতির সঞ্চার করছে।

জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যার মতো তাহসিফ সাউরির হত্যা কান্ড আইনি বেড়াজালে আটকে যাবেনা তো?

নোটঃ ফাহিম রহমান খান, দৈনিক জনতার দেশ এর একজন বিদগ্ধ পাঠক।যে কোন বিষয়ে পাঠকের মুক্ত চিন্তা মতামত এই পেজে প্রকাশিত হয়।

 

 

টপিক: মুক্ত কলাম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ