সোমবার, 16 নভেম্বর 2026 · 02:56
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
রাজধানীর হালচাল চিত্র

১১ বছরের শিশু আমিনুর রহমান নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি

১১ বছরের শিশু আমিনুর রহমান নিখোঁজ, সন্ধান চেয়ে মায়ের আকুতি

এম.এ আরিফ চৌধুরী |স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের দিয়াবাড়ি এলাকা থেকে আমিনুর রহমান (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ২ নভেম্বর ২০২৬, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খেলার মাঠের উন্মুক্ত স্থান থেকে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সন্তানকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছেন তার মা কহিনুর খাতুন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ আমিনুর রহমানের পিতার নাম নুর আলম জিকু এবং মাতার নাম কহিনুর খাতুন। তার বয়স আনুমানিক ১১ বছর। শিশুটির গায়ের রং ফর্সা, চুল ছোট, চোখ কালো। উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৩০ কেজি। তার মাথার পেছনে কাটা দাগ ও নাকে তিল রয়েছে।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানের অপেক্ষায় উদ্বিগ্ন মা কহিনুর খাতুনের দিন কাটছে উৎকণ্ঠায়। একটি শিশুর নিখোঁজ হওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।

এ ঘটনায় তুরাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা রয়েছে।

সন্ধান পেতে সহযোগিতার অনুরোধঃ

কোনো সহৃদয় ব্যক্তি আমিনুর রহমানের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
মা কহিনুর খাতুন
মোবাইল: ০১৭৯৩৪৯৬৬২৩

শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা। একটি শিশুর মুখে হাসি ফিরিয়ে দিতে আপনার সামান্য তথ্যও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানবিক আবেদন—আমিনুরকে খুঁজে পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করুন।

টপিক: রাজধানীর হালচাল চিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ