সোমবার, 16 নভেম্বর 2026 · 00:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অর্জন ও কৃতিত্ব আইন শৃঙ্খলা।

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১!

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

সাভারে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মুহিত সোবহান (২০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত সোবহান স্বীকার করেছে, জুলাই আন্দোলনের সময় এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল সে।
সাভার ডিবির ওসি সাইদুল ইসলাম যুগান্তরকে জানান, গণঅভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের কাছে রাখে মুহিত। কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তবে সাভারের কোন থানা বা পুলিশ ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি মুহিত। তার বক্তব্যে অসংগতি থাকায় বিস্তারিত জানতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে।

তথ্যঃ দৈনিক যুগান্তর।

ছবিঃ

সংগৃহিত।

 

টপিক: অর্জন ও কৃতিত্ব আইন শৃঙ্খলা। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ