সোমবার, 16 নভেম্বর 2026 · 02:06
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বিনোদন জগত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে হঠাৎ করেই দেখা গেল কনের সাজে!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে হঠাৎ করেই দেখা গেল কনের সাজে!

 

বিনোদন ডেস্ক |জনতার দেশঃ

জমকালো ঐতিহ্যবাহী পোশাক, মানানসই গয়না আর পরিমিত মেকআপে নতুন এক রূপে ধরা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার একগুচ্ছ ছবি ইতোমধ্যে নজর কেড়েছে ভক্তদের।
কিছুদিন আগেই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাদিয়া আয়মান। টানা ১২ দিন অসুস্থ থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নতুন চুলের রং ও স্টাইলের মাধ্যমে নিজের সাজেও পরিবর্তন এনেছিলেন তিনি। এবার ব্রাইডাল লুকে হাজির হয়ে আবারও আলোচনায় এলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনের সাজে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন সাদিয়া। ছবিতে তার পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। এর সঙ্গে মানানসই গয়নার মধ্যে চোকার নেকলেস ও মাং টিকা বিশেষভাবে নজর কেড়েছে। পুরো সাজে ছিল রাজকীয় আবহ, তবে মেকআপে রাখা হয়েছিল স্বাভাবিক সৌন্দর্যের ছোঁয়া।
বর্তমানে বিয়ের সাজে ভারী মেকআপের বদলে স্বাভাবিক ও উজ্জ্বল ত্বকের আবেদনকে গুরুত্ব দিচ্ছেন অনেক কনে। সাদিয়া আয়মানের সাজেও সেই প্রবণতার প্রতিফলন দেখা গেছে। পরিমিত মেকআপ ও ঐতিহ্যবাহী গয়নার সমন্বয়ে তার লুকটি হয়ে উঠেছে আকর্ষণীয়।
ছবিগুলোর সঙ্গে আসন্ন বিয়ের মৌসুমের সাজের অনুপ্রেরণা হিসেবে নিজের এই লুক তুলে ধরেছেন অভিনেত্রী। মূলত একটি প্রসাধনী ও গয়নার ব্র্যান্ডের প্রচারণার অংশ হিসেবেই তার এই ব্রাইডাল সাজ। কনের সাজে সাদিয়ার নতুন উপস্থিতি ভক্তদের কাছেও বেশ প্রশংসা পাচ্ছে।

তথ্য: বিনোদন মাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ