সোমবার, 16 নভেম্বর 2026 · 02:08
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
রাজনীতি

জুলাই হত্যাকাণ্ড • আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ!

জুলাই হত্যাকাণ্ড • আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ!

স্টাফ রিপোর্টারঃ

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম।
সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন রাষ্ট্রপক্ষ।
আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি করে হত্যাযজ্ঞের পরিকল্পনা এবং মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তে তাদের ভূমিকা ছিল।
আনুষ্ঠানিক অভিযোগে অন্য ছয় আসামি হলেন—সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এসব নেতার ভূমিকা ছিল। তারা ১৪ দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং তা কাজে লাগিয়ে হত্যাযজ্ঞের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে উসকানি, সহযোগিতা ও সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা এবং দায়ীদের শাস্তি নিশ্চিত না করার বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল তা আমলে নেওয়া, অভিযোগ গঠন এবং বিচার শুরুর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।
তথ্য: Jago News 24

ছবিঃ

সংগৃহিত।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ