রবিবার, 15 নভেম্বর 2026 · 23:53
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন!

‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন!

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৯ নং চাপরতলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উড়িয়াইন গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
‎
‎এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ হুকুম আলী।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নং ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এ অবস্থিত গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।
‎
‎অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলে — মোঃ ফারুক মিয়া, মোঃ তাউস মিয়া, মোঃ সাফকুল মিয়া ও মোঃ শিরান মিয়া জোরপূর্বক রাস্তা ও খালের জায়গায় বিভিন্নভাবে কাঁটার বেড়া ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলে বাধা ও খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
‎
‎এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য মোঃ হুকুম আলী তার আবেদনে বলেন, “উক্ত রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণপূর্বক সরেজমিনে তদন্ত করে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা অত্যন্ত জরুরি।”
‎
‎তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন। আবেদনের সাথে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর ও বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।
‎
‎এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ