সোমবার, 16 নভেম্বর 2026 · 00:31
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
রাজধানীর হালচাল চিত্র

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস”

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস”

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার দিবাগত রাত একটা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
বনানী থানা সূত্রে জানা গেছে, সেতু ভবনের কাছে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কারা জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি।
এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। রাত একটার পর টার্মিনালের পেছনের অংশে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ বলেন, আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম

টপিক: রাজধানীর হালচাল চিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ