রবিবার, 15 নভেম্বর 2026 · 23:56
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
বাংলাদেশ পুলিশ।

রায়পুরা  থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন!

রায়পুরা  থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন!

রায়পুরা প্রতিনিধিঃ

অদ্য ২৮/১০/২০২৬ খ্রি. বুধবার ১১.০০ ঘটিকায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ  বিন মনসুর রায়পুরা থানা অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। রায়পুরা থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান।

এ সময় থানা পুলিশের একটি চৌকস দল সার্কেল মহোদয়কে সালাম প্রদর্শন করে। পরবর্তীতে তিনি থানার বিভিন্ন রেজিস্টার-পত্রাদি, হাজতখানা, ফোর্সের ব্যারাকসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রায়পুরা থানার অফিসার ইনচার্জ  মোঃ মজিবুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত)  টিএম ফরিদুল আলমসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ