সোমবার, 16 নভেম্বর 2026 · 01:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
গণমাধ্যম

সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি”

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ খ্রী: সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর নির্যাতন ও মিথ্যা মামলায় কনডেম সেলে কারাবন্দি রাখার ঘটনায় আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর ইমেইলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ চিঠি পাঠিয়েছেন।

বিএমএসএফ সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে ড্রেন নির্মাণ প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন। পরে তার বিরুদ্ধে ৪৭ ও ৪৮ নম্বর মামলায় ৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তারিখ ২৬ অক্টোবর, ২০২৬।

মামলার পর থেকে অরিত্র কুন্ডু কারাবন্দি রয়েছেন। ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম নবী জামিন আবেদন খারিজ করে দেন।

এ ঘটনায় সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এর আগে ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে আহমেদ আবু জাফর অরিত্র কুন্ডুর পক্ষ থেকে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করা হয়েছে। রিট নম্বর ১৯৯৭৫। রিটটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

রিট বিচারাধীন থাকলেও অরিত্র কুন্ডু জেলে থাকায় তার পরিবার চরম নিরাপত্তা ও দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে বিএমএসএফ।

এ অবস্থায় সাংবাদিকের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফ সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সিপিজের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে অরিত্র কুন্ডুর মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ করা হয়েছে।

বিএমএসএফ নেতারা বলেন, সংবাদ সংগ্রহের কারণে সাংবাদিককে মব সৃষ্টি করে আহত করে মিথ্যা মামলায় আটক রাখা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। অবিলম্বে অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ