বুধবার, 28 অক্টোবর 2026 · 22:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

খবরের বিভাগ

সারাদেশ

বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ

১১৩৪টি সংবাদ · পৃষ্ঠা ২০

সর্বশেষ আপডেট অনুযায়ী সাজানো

সর্বশেষ তারিখ অনুযায়ী

সারাদেশ বিভাগের আরও সংবাদ

পৃষ্ঠা ২০ · প্রকাশের সময় অনুযায়ী সাজানো

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাদকের ‘হটস্পট’ বশিরপাড়া, থানায় এলাকাবাসীর লিখিত অভিযোগ!

  রহমত আরিফ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর (বশিরপাড়া) এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ উঠেছে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের গালাগালি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় মাদক বিক্রি […]

19 September 2026
সারাদেশ

হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- চলে শারীরিক নির্যাতন, উদ্ধার করবে কে ?

  মোঃ বুলবুল ইসলাম |কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক তরুণী (২২) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। নির্জন স্থানে একটি ঘরে বসবাস করা ওই তরুণীকে প্রায়ই মারধর করেন তার আপন বাবা। পেটের সন্তানসহ তরুণীর প্রাণহানীর আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সরকারি কোনো সংস্থার পক্ষ থেকে ওই তরুণীকে উদ্ধারের কোনো […]

19 September 2026
সারাদেশ

তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন!

  জেলা প্রতিনিধি|ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের তিতাস লোকেশন-সি এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) তিতাস-২৮ নম্বর কূপ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য […]

19 September 2026
সারাদেশ

পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর!

  পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কুলুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় আগে থেকেই ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার জুমার নামাজের পর […]

19 September 2026
সারাদেশ

কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ!

ফোরকানুল ইসলাম কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫ বছরের ভোগ দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আবদুল বারেক হাওলাদার (৮২) নামের এক ব্যাক্তি শনিবার দুপুর বারোটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল বারেক হাওলাদার বলেন, তিনি মহিপুর থানার বেতকাটা চর গ্রামের একজন ভূমিহীন কৃষক। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) সরকারের নিকট থেকে সেটেলমেন্ট কেস নং ৩২৭কে/১৯৫৪-৫৫ সালে যাহার মিস কেস নং ১৬১কে/১৯৬৬-৬৭ নং বন্দোবস্ত রুজু করিয়া দরখাস্তকারীর নিকট হইতে সেলামী গ্রহনে কলাপাড়া উপজেলার ৩৮নং জে.এল সোনাপাড়া মৌজা ও কিসমতে ১নং খাস খতিয়ানে ২৮৩৪নং দাগে ৭.০১ একর ভূমির বার্ষিক ২২.৫০/- টাকা খাজনা ধার্য্যে কবুলিয়ত ৩২৭কে/১৯৫৪-৫৫ সালে খাস জমি কায়েমী বন্দোবস্ত মূলে কবুলিয়ত প্রাপ্ত হন। সরেজমিনে দখল বুঝে পেয়ে তিনি কিছু জমিতে বাড়ি ঘর, পুকুর, বাগান নির্মান করিয়া পরিবার পরিজন সহ স্থায়ীভাবে বসবাস করেন এবং নাল জমি চাষাবাদ ও ঘের করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। তবে তার প্রতিপক্ষ মাঝেরপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৪০), ফোরকান (৪০), ফারুক, নেছার উদ্দিন (৩৫), বেতকাটা গ্রামের আঃ রহিম হাওলাদার, মোঃ সোনা মিয়া, মোঃ রুবেল হাওলাদার (২৬), বেল্লাল (৩০), নয়ন (২৭) ও মোনসাতলী গ্রামের শহিদুল ইসলাম (৩০) অন্যায়ভাবে ওই জমি বৌলতলী মৌজার জমি দাবী করে ২০১২ সালে তার উপর হামলা করেন। পরে তিনি পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। এছাড়া এ জমি সংক্রান্ত বিষয়ে ২০০৭ ও ২০১৪ সালে কলাপাড়া বিজ্ঞ সহকারী জজ দুটি দেওয়ানী মামলা করেন করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত ২০১৮ সালে ২৮ ফেব্রুয়ারী তার পক্ষে রায় দেয়। তবে বিবাদীপক্ষ ওই রায়ের বিরুদ্ধে পটুয়াখালী জেলা জজ আদালতে দেওয়ানী আপীল ৪৬/১৮, ৪৭/১৮ নং মোকদ্দমা দায়ের করেন। আপীল মোকদ্দমায় নিম্ন আদালতের আদেশ বাতিল করিলে তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের সিভিল রিভিশন নং ৩০৪৭/১৯ ও ৩০৪৮/১৯ দায়ের করেন। মহামান্য হাইকোর্ট ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিম্ন আদালতের আদেশ স্থিতাবস্থা বজায় রাখার আদেশটির রুলটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত বর্ধিত করা হোক মর্মে নির্দেশ প্রদান করেন। ওই মামলার আদেশের প্রতি ক্ষিপ্ত হয়ে তার প্রতিপক্ষরা তার কাছে আগে থেকে ২০ লাখ টাকা ও ১.৫৩ একর জমি চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩০ জুন তার ঘর বাড়ি ভাংচুর ও লুটপাট করে। পরে তিনি কলাপাড়া বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫৬৪/২৬ ও ৬২৫/২০২৬ নং মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি ওসি মহিপুর থানায় তদন্তের নির্দেশ দিলে ওসি মামলাটি এস.আই মোঃ জাকির হোসেন ও অন্য এক পুলিশের নিকট তদন্তের নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে মোটা অংকের উৎকোচের বিনিময় তার আসল ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং এখন পর্যন্ত আইনানুগ কোন ব্যবস্থা গ্রহন করেনি। তার প্রতিপক্ষরা আরো উৎসাহিত হয়ে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শণ করে। তারা ১১ সেপ্টেম্বর লাঠি, সোটা, খোন্তা, কোদাল ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে ঢুকে তার বসত ঘর ভাংচুর করে মাছের ঘেরের বাধ কেটে প্রায় ৩ লাখ টাকার মাছ ধরে নিয়া যায়। বিষয়টি তিনি স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করলে তারা উল্টো প্রতিপক্ষের পক্ষ নিয়ে তারা জমি ছেড়ে দিতে বলে। এতে তার ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে তিনি তার প্রতিপক্ষের তান্ডবে স্ত্রী, পুত্র পরিজন সহ বাড়ি ছাড়া হয়ে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। এ বিষয়ে তিনি মহিপুর থানায় অভিযোগ করলে এক বিএনপি নেতার হস্তক্ষেপে থানা পুলিশ কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করেনি। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়া মানবেতর জীবন যাপন করিতেছি। এ বিষয়ে প্রতিপক্ষ শহিদুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। সে আমাদের বিরুদ্ধে এমপি মহোদয়ের নিকট অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তের জন্য তিনি স্থানীয় বিএনপি নেতা বাবুল হাজীর কাছে তদন্ত দিয়েছেন। বিষয়টি তার কাছে তদন্তাধীন আছে। এর আগে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার শালিস করেছে। কিন্তু তিনি কোন সালিশ মানেনা। তার দেড় একর জমি কার্ড রয়েছে। কিন্তু সে ০৭ একর জমি দাবি করে। প্রথম কার্ড আমাদের। তাকে জরিপ করতে দেয়া হয়েছিলো। কিন্তু ভুয়া পর্চা তৈরী করে জমি দাবি করতেছে। মহিপুর থানার এসআই জাকির হোসেন বলেন, তিনি ৫৩ সালের কার্ড দেখিয়ে ০৭.০১ একর সম্পত্তি দাবি করেন। তিনি যায়গার সিমানা নির্ধারন করে দিতে পারেনা। যার কারনে তদন্ত রিপোর্ট দিতে দেরি হচ্ছে।

19 September 2026
সারাদেশ

মাতৃভূমির অখণ্ডতা রক্ষায়  স্বেচ্ছায়  জীবন উৎসর্গ করে দিতে প্রস্তত  ইরানি জনতাঃ  তেহরানের ইনকিলাব স্কোয়ারে মহড়া! 

আন্তর্জাতিক ডেস্ক| জনতার দেশঃ তেহরানের সংবাদ মাধ্যম ইরনা’র বরাতে পার্স টু-ডে  জানিয়েছে, গতকাল ১৮ সেপ্টেম্বর সকাল  ৮টা থেকে তেহরানে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণে ইরানের জন্য জীবন উৎসর্গকারীরা এই মহড়া শুরু করে। এর আগে (মুহম্মদ সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম) কোরের কমান্ডার হাসান -হাসানজাদে জানিয়েছেন, এই মহড়ার সমাবেশের কেন্দ্রীয় স্থান হবে তেহরানের ইনকিলাব স্কয়ার। নিজ মাতৃভূমির […]

19 September 2026
সারাদেশ

থানার হেফাজতে থাকা বাসে অগ্নিসংযোগঃ কারণ জানেনা পুলিশ!

স্টাফ রিপোর্টার |জনতার দেশঃ ঢাকা খুলনা মহাসড়কে নির্মাণাধীন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করা ‘পূর্বাশা পরিবহনের’ একটি বাসে আগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তার কোন কারণ জানাতে পারছে না পুলিশ। শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ১১ দিকে এ ঘটনা ঘটে। গত তিন সেপ্টেম্বর দুর্ঘটনা কবলিত হওয়ার পর থেকে […]

19 September 2026
সারাদেশ

ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলীঃ সেনা পাঠিয়ে নতুন করে ইরান যুদ্ধে জড়াতে চাইনা— ‘লি জে মিউং’ প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এইন আহ্বান কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনভাবেই মধ্যপ্রাচ্যে সেনা মোতায়নের মাধ্যমে তার দেশ এই যুদ্ধে জড়াবে না। গতকাল শুক্রবার,১৮ সেপ্টেম্বর  এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি বলেন, এমন […]

19 September 2026
সারাদেশ

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত!

  বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া: সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার উদ্যোগে রাসুল (সা.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালিক ও পৌর সভা […]

18 September 2026
সারাদেশ

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক!

  সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর মাদারীপুরে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে রাজৈর থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুকুল শেখ (৪০)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাগাট এলাকার শওকত শেখের ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো […]

18 September 2026
সারাদেশ

কলাপাড়ায় জলবায়ু ন্যায়বিচার ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া, পটুয়াখালী উপজেলা প্রতিনিধি ঃ বৈশ্বিক কর্মসূচি গ্লোবাল উইক অফ অ্যাকশন এর (Global Week of Action) অংশ হিসেবে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদি সংগঠন ও […]

18 September 2026
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩!
সারাদেশ

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩!

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছেন পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। ১৭ইং সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাধবদী থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড […]

17 September 2026
সারাদেশ

দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের”

মোঃ আফজাল হোসেন| দিনাজপুর প্রতিনিধিঃ দেশের উত্তর অঞ্চলের আবিষ্কৃত ৫টি কয়লাখনির মধ্যে দীঘিপাড়ার কয়লাখনির কয়লা উত্তোলণ করে জ্বালানী খাতে ব্যবহারের সময় হলেও সরকারের কোন উদ্যোগ নেই। বিদেশ থেকে কয়লা আমদানি নির্ভর ও অর্থ ব্যয় করে কয়লা আমদানি করা বন্ধ করে দিঘীপাড়ার কয়লাখনি কয়লা দিয়ে জ্বালানি খাতের উন্নয়ন করা এখনি সঠিক সময়। পৃথিবীর বিভিন্ন দেশে কয়লার […]

17 September 2026
সারাদেশ

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার!

  সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের ডাসার থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন ভুঁইয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা ডিবি ওসি মোহাম্মদ আবু নাইম। পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ […]

17 September 2026
সারাদেশ

নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩!

মোঃ রাফি হোসেন| নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল জানতে পারে, সরাইগাছী থেকে আড্ডা সড়কের […]

17 September 2026
সারাদেশ

আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার  আবহাওয়ার পূর্ভাবাস,ঢাকা বিভাগ!

ডেস্ক রিপোর্ট | জনতার দেশ : আজ ১৭  সেপ্টেম্বর,২০২৬ খ্রি. ২রা আশ্বিন,১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা রবিউসসানি১৪৪৮ হিজরি, রোজ বৃহস্পতিবার। ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে ও সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে আবহাওয়া প্রধানত মেঘলা থাকবে এবং দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা  ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। […]

17 September 2026
সারাদেশ

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন!

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্বতন কমিটি বাতিলক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে সুনামগঞ্জ জেলায় এই সংগঠনের আরতি তালুকদার কলিকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৫ই সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট […]

16 September 2026
সারাদেশ

ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন!

  (নীলফামারী) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নীলফামারীর ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের […]

16 September 2026
সারাদেশ

ঘোড়াঘাট ( দিনাজপুর) উপজেলায় গাঁজা চাষ, আটক ১!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় গাঁজা চাষ। এ ঘটনায় আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাঁজার গাছ দুটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৫ সেপ্টেম্বর গোপন  সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল উপজেলার ১ […]

16 September 2026
সারাদেশ

মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান!

♦মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে জিটিসি কর্তৃক খনিতে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।গত মঙ্গলবার বেলা ৩ ঘটিকার সময় মধ্যপাড়া পাথর খনির কঠিন শিলা উত্তোলনকারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির এই অর্থ প্রদান হয়।  মধ্যপাড়া […]

16 September 2026