বুধবার, 28 অক্টোবর 2026 · 22:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

খবরের বিভাগ

সারাদেশ

বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ

১১৩৪টি সংবাদ · পৃষ্ঠা ২২

সর্বশেষ আপডেট অনুযায়ী সাজানো

সর্বশেষ তারিখ অনুযায়ী

সারাদেশ বিভাগের আরও সংবাদ

পৃষ্ঠা ২২ · প্রকাশের সময় অনুযায়ী সাজানো

সারাদেশ

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার!

সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি।। মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী মাতুব্বর(২২) এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রেস রিলিজের মাধ্যমে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাইম। পুলিশ জানায়, পুলিশ […]

13 September 2026
সারাদেশ

Rab বিলুপ্তির প্রশ্নে বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রতিক্রিয়া ‘পুরনো মদ নতুন বোতলে’!

ডেস্ক রিপোর্ট|জনতারদেশ: জাতীয় সংসদে ‘ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (special response battalion ) ‘এসআরবি’ বিল২০২৬’পাশ হওয়ার মাধ্যমে এলিট ফোর্স Rapid Action Battalion (Rab) আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কন্ঠ ভোটে বিলটি পাস হয়। *নতুন বিশেষায়িত ইউনি ‘এসআরবি’ গঠন* Rab বিলুপ্ত করে তার পরিবর্তে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স […]

13 September 2026
সারাদেশ

বেইজিং – মস্কোর সমর্থন থাকা সত্ত্বেও ভারতের আপত্তির কারণে ব্রিকস জোটে অন্তর্ভুক্ত হতে পারছে না পাকিস্তান!

মো: মাহবুবুর রহমান খানঃ প্রথমেই আলোচনায় আসা যাক ‘BRICS’ (ব্রিক্স)আসলে কি? এবং তার কাজ কি? ব্রাজিল,রাশিয়া,ইন্ডিয়া (ভারত)চায়না(চীন) এবং সাউথ আফ্রিকা ( দক্ষিণ আফ্রিকা) নামের দেশ গুলোর ইংরেজি আদ্যক্ষর নিয়ে BRICS ‘ব্রিক্স’নামের অভিষেক। সংগঠনটির কাজ হলো, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সাপোর্ট দেয়া। ২০০৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লগ্নে তারা নাম দিয়েছিল BRIC ‘ব্রিক’ এবং সদস্য দেশ ছিল […]

13 September 2026
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে শুরু হয়ে মেড্ডায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। এতে নয়টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ। মাঝিদের ‘মারো টান, হেইয়ারে হেইয়া’ স্লোগান ও বৈঠার ছন্দে তিতাসের বুক হয়ে ওঠে […]

12 September 2026
সারাদেশ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার!

মোঃ রাফি হোসেন |নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে ৯৬০ গ্রাম […]

12 September 2026
সারাদেশ

অস্ত্র ঠেকিয়ে বাস যাত্রীদের জিম্মি করে ডাকাতি করতে গিয়ে Rab এর হাতে গ্রেফতার হলেন জাবেদ ইকবাল ওরফে বিহারি বাদল!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ বাসে যাত্রী তুলে গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি তারপর মার ধোর অস্ত্রের মুখে আদায় করা হয় মোটা অংকের টাকা।অবশেষে বাসের যাত্রী ইন্সুরেন্স কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় ১২ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে rab এর হাতে ধরা পড়েছে চক্রের এক সদস্য জাবেদ ইকবাল বাদল ওরফে বিহারী বাদল। মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসি আন্ত:জেলা ডাকাত দলের […]

12 September 2026
সারাদেশ

নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ!

সাইফুল ইসলাম রুদ্র |নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নেমে নারী ও শিশুসহ চার জন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পাওয়ায় শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ […]

12 September 2026
সারাদেশ

বীরগঞ্জে(দিনাজপুর) নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন!

মোঃ আফজাল হোসেন|দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া নদীর ওপর নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রায় ১ যুগ পর সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নসহ উপজেলার লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হলো। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সিংড়া বৌদির মোড় বাজারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা […]

12 September 2026
সারাদেশ

নওগাঁ জেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার!

মোঃ রাফি হোসেন |নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। র‍্যালিতে নওগাঁর জেলা প্রশাসক, জেলা পরিষদের […]

12 September 2026
সারাদেশ

হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কর্তৃক কৃষকদের হয়রানীর অভিযোগে মানববন্ধন!

মোঃ আফজাল হোসেন|দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন শাহের বিরুদ্ধে কৃষকদের নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং কৃষকদের হয়রানি বন্ধের দাবিতে গতকাল শনিবার দুপুর ১২টায় মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। সম্প্রতি হরিরামপুর ইউনিয়নের উত্তর খাগড়াবন ও গুড়গুড়ি গ্রামের কৃষকরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে স্থানীয় কৃষকরা অভিযোগ […]

12 September 2026
সারাদেশ

ইয়েমেনের হুতি বিদ্রোহীর সামরিক কমাণ্ড’র কব্জায় পুরো লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যের সামুদ্রিক রুট!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশ: উপকূলীয় অঞ্চলে একের পর এক সফলতা পাওয়ার পর শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ দখল করে নিয়েছে ইরান সমর্থিত ইয়ামেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যকার আন্তর্জাতিক নৌপথ ( বাব আল – মান্দেব) প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো গোষ্টিটি। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত […]

12 September 2026
সারাদেশ

ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র – ইজরায়েল কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর কড়া হুশিয়ারী!

আন্তর্জাতিক ডেস্ক থেকে মো: মাহবুবুর রহমান খানঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর ফের হামলা চালানো হলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সাম্প্রতিক সময়ে ইরান ও মধ্যপ্রাচ্য সংকটে তেহরানের পক্ষে জোরালো অবস্থান নিয়ে পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন । ভ্লাদিমির পুতিন […]

12 September 2026
সারাদেশ

একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামে আত্মসমর্পণের অন্তরা লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী’র ভাষ্য!

হিস্টোরিক্যাল ডেস্ক|জনতার দেশঃ আমির আবদুল্লাহ খান নিয়াজী ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন লেফট্যানেন্ট জেনারেল। পূর্ব পাকিস্তানে তিনি সর্বশেষ গভর্নর ও সামরিক আইন প্রশাসক এবং পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক হাই কমান্ডের সর্বশেষ কমান্ডার। তিনি একটা বই লিখেছেন নাম “বিট্রেয়াল অফ ইষ্ট পাকিস্তান”। সে বইয়ের বাংলা অনুবাদের ৩৪৩ নাম্বার পাতায় লিখা আছে “যুদ্ধ পরিচালনায় ওয়েস্টার্ন গ্যারিসনের ভূমিকাই ছিল মুখ্য। […]

11 September 2026
সারাদেশ

নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন!

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুরে মাস ব্যাপী শিল্প ও পণ্য মেলা ১১ সেপ্টেম্বর শুক্রবার শুভ উদ্বোধন করা হয়েছে। মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী- ৩ শিবপুর আসনের এমপি মনজুর এলাহী।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর […]

11 September 2026
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার!

রহমত আরিফ | ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে কষ্টিপাথরের প্রাচীন মূর্তি, কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প ও শঙ্খ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. […]

11 September 2026
সারাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র নীতিতে নতুন অনিশ্চয়তা!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ সৌদি আরব তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি এবং বাংলাদেশের অংশগ্রহণ বা এর প্রভাব নিয়ে পররাষ্ট্র নীতিতে কিছুটা আলোচনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে এই মুহূর্তেএই প্রতিরক্ষা চুক্তিতে নতুন কোন দেশকে অন্তর্ভুক্ত করার কোন পরিকল্পনা বা প্রক্রিয়া নেই। পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব তুরস্ক ও […]

11 September 2026
সারাদেশ

আজ ১১ সেপ্টেম্বর দিল্লীতে পুতিন – মোদী বৈঠক!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ তিনদিনের সফরে আজ শুক্রবার এগারো সেপ্টেম্বর পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে তিনি ১৮ তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন এবং বাণিজ্য বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর নিশ্চিত করেছে। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে […]

11 September 2026
সারাদেশ

হরিজন সম্প্রদায় (সুইপার)থেকে ওঠে আসা এক নারীর গল্প!

মাহবুবুর রহমান খানঃ মৌলভীবাজারের একটি সাধারণ হরিজন পরিবার থেকে উঠে এসে শিক্ষার মাধ্যমে নিজের পরিচয়ের নতুন দিগন্ত তৈরি করেছেন সুমা বাঁসফোর। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করে এখন তিনি সরকারি কলেজের শিক্ষক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। তাঁর এই পথচলা হরিজন সম্প্রদায়ের তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার গল্প। মৌলভীবাজার পৌরসভার ক্লাব […]

11 September 2026
সারাদেশ

চাকরির আশায় ২০ হাজার টাকা, ছাগল বিক্রি করে টাকা দিয়েও অনিশ্চয়তায় নাওফুলি!

  বগুড়া প্রতিনিধি |জনতার দেশ: বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে দপ্তরির চাকরি দেওয়ার আশ্বাসের অভিযোগ—‘আজ-কাল করে সময় পার করছেন’ বগুড়ার শাজাহানপুর থানাধীন বনানী বেজোড়া তালতলা বন্দর এলাকায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দপ্তরির চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক অসহায় নারীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সানজিদা ওরফে মঞ্জু (৩৭) নামের এক নারীর বিরুদ্ধে। […]

11 September 2026
সারাদেশ

রুমিন ফারহানার রাজনৈতিক দূরদর্শিতা ও পারিবারিক ইতিহাস!

এমডি,একে আজাদ খন্কদকারঃ ‘কমরেড অলি আহাদ’বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা একটি নাম। যে রাজনীতিবিদের নামের আগে কোন বিশেষণ বা পরিচয়ের প্রয়োজন হয় না- যার নামই একটি রাজনৈতিক ইতিহাস। তারই সুযোগ্য কন্যা রুমিন ফারহানা একাই সংসদের- বিশেষ কোটায় মহিলা সদস্য ও টেকনোক্রেট মন্ত্রিসহ ৩৫৩ জন কে ধরাশায়ী করে ফেলছেন বাবার সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে নিজ যোগ্যতায়। […]

11 September 2026