বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026 · 01:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

খবরের বিভাগ

সারাদেশ

বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ

১১৩৪টি সংবাদ · পৃষ্ঠা ৩৬

সর্বশেষ আপডেট অনুযায়ী সাজানো

সর্বশেষ তারিখ অনুযায়ী

সারাদেশ বিভাগের আরও সংবাদ

পৃষ্ঠা ৩৬ · প্রকাশের সময় অনুযায়ী সাজানো

সারাদেশ

সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজ: উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা।

  এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকা থেকে নিখোঁজ হওয়া টিকটকার ইনা পারভিন চন্দনার এখনো কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। তাকে খুঁজে পেতে স্বামী রবিউল ইসলাম ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। রোববার (২ আগস্ট) চন্দনার বাবা-মা […]

03 August 2026
সারাদেশ

নওগাঁয় জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

প্রতিবেদন: মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি […]

02 August 2026
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন।

  হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই দেশের যৌথ উদ্যোগ কেবল কূটনৈতিক সম্পর্কই নয়, মানবিক সেবার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং […]

02 August 2026
সারাদেশ

নওগাঁয় এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ও নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন।

  মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা নওগাঁয় অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক […]

01 August 2026
সারাদেশ

চীনা যুবক ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন মোহনগঞ্জের লিজাকে।

​নেত্রকোণা প্রতিনিধি, মহিউদ্দিন: ​সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর দুই পরিবারের সম্মতিতে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন। ​শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা […]

01 August 2026
সারাদেশ

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগন।

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদী জেলার শিবপুর উপজেলার ৩নং পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এবং নরসিংদী জেলা সচিব অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেনের বিরুদ্ধে কুচক্রী মহল কর্তৃক অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

01 August 2026
সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে।

  হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া অপ্রকৃতস্থ হৃদরোগী বৃদ্ধ পিয়ার আলী গাজীর (৮৪) মরদেহ অবশেষে উদ্ধার হয়েছে। পরিবার, গ্রামবাসীর উদ্বেগ উৎকণ্ঠার ৩৬ ঘন্টা পর শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১১ টার দিকে সীমান্তবর্তী ইছামতি নদীর খারহাট এলাকায় এক […]

01 August 2026
সারাদেশ

♦উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে টেকনাফের স্কুলছাত্র জুনায়েদ, মানবিক সহায়তার আবেদন মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার-ঝিমংখালী সংলগ্ন টেকপাড়া আশ্রয়ণ প্রকল্পের এক স্কুলপড়ুয়া শিক্ষার্থী দীর্ঘ দেড় মাস ধরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে না পারায় শিশুটির শারীরিক […]

31 July 2026
সারাদেশ

কালের স্রোতে হারিয়ে যাচ্ছে নাসিরনগর চাতলপাড়ের বঙ্গবিহারী রায়ের বাড়ি।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত ও   দুর্গম উপজেলা নাসিরনগর। ইতিহাসের পাতায় নাসিরনগর নামটি বিশেষ স্থান দখল করে আছে। সময়ের ধারাবাহিকতায় কালের করাল গ্রাসে এ এলাকার ঐতিহ্য, অহংকার ক্রমশ জীর্ণ-শীর্ণ, বিস্মৃত হচ্ছে। সুজলা সুফলা শস্য শ্যামলা নাসিরনগর বহু পীর- আউলিয়া,দরবেশ, সাধক আর জ্ঞানী-গুণীর জন্মস্থান। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি শুধু একটি […]

31 July 2026
সারাদেশ

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন।

  মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।। দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুনকুঁড়ি স্পোর্টস এর ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানয়ি সম্মাননা স্মারক প্রদান করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ। গত শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪ টায় জাকির হোসেনের পৈতৃক নিবাসে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ক্রেস্ট প্রদান করেন […]

31 July 2026
সারাদেশ

চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ৫ বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার।

চ স্টাফ রিপোর্টার :আবু নাঈম রিপন চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী চক্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা ডিবি পুলিশ উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং পেশাদার কৌশলের সমন্বয়ে নিরবচ্ছিন্ন অভিযান […]

30 July 2026
সারাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার।

  এ কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট ধুশিয়া এলাকার একটি পুকুর থেকে আলামিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া এলাকা মরদেহটি উদ্বার করে পুলিশ। নিহত আলামিন (৩৫), তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ৯ নম্বর ওয়ার্ড এলাকার […]

30 July 2026
সারাদেশ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা, ৭.৫ কেজি গাঁজা উদ্ধার; ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার।

    এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ হাজার ৬২০ পিস ইয়াবা, সাড়ে ৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় দুইজন, ডাকাতি মামলার তিনজন এবং সিআর ও জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজনসহ মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দাউদকান্দি […]

30 July 2026
সারাদেশ

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪১ কিলোমিটার সড়কের বেহাল চিত্র।

  সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম ঃ চট্টগ্রামে সড়ক ও জনপথের (সওজ) ২৪১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক মেরামতে স্বল্প ও দীর্ঘমেয়াদী বরাদ্দের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বল্প মেয়াদে মেরামতের জন্য ৩৪ কোটি ৫৫ লাখ টাকা এবং দীর্ঘ মেয়াদী মেরামতের জন্য ২১০ কোটি ২৯ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে। ইতোমধ্যে চট্টগ্রাম সড়ক জোন থেকে ক্ষতিগ্রস্ত […]

30 July 2026
সারাদেশ

পরকিয়ার দায়ে বাউফলে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ।

  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার দায়ে মারধরের শিকার হয়েছেন পটুয়াখালীর বাউফলে দাসপাড়া ইউনিয়ন ৩নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদা। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ফারুক হোসেন প্যাদাকে আটক করে মারধর […]

30 July 2026
সারাদেশ

রায়পুরা, আমিরগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী হত্যা,খুন,চাঁদাবাজি সহ অসংখ্য মামলার আসামি সাখাওয়াত পুলিশের হাতে গ্রেফতার।

নরসিংদী সদর থানায় হত্যা মামলা সহ রায়পুরা থানার একাধিক মামলার আসামি পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী মোঃ সাখাওয়াত হোসেন (৩৫), পিতা- সিরাজ মিয়া@ সিরাজ মিলিটারী সাং-খলাপাড়াকে অদ্য ৩০/০৭/২৬ রাত ০১:১৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে খলাপাড়া হতে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ থাকে যে উক্ত আসামী সাখাওয়াত আমিরগঞ্জের শীর্ষ  সন্ত্রাসী হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরে পুলিশ তাকে হন্যে […]

30 July 2026
সারাদেশ

নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বিআরটিসি বাস চাপাই প্রাণ গেল টেকনিক্যাল স্কুল কলেজের এক শিক্ষকের।

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁ শহরের দয়ালের মোড়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক নিহত হয়েছেন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮:৩০টার দিকে দয়ালের মোড়ে বেস্ট কেয়ার ল্যাবের সামনে মোটরসাইকেলে করে যাওয়ার সময় […]

30 July 2026
সারাদেশ

বিএনপির শীর্ষ নেতা সাবেক এমপি,ইলিয়াস আলী হত্যা ও গুম খুনের অভিযোগে সাবেক Rab কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান গ্রেফতার।

ক্রাইম ডেস্ক|জনতার দেশ : ইলিয়াস  আলীর গু*ম-খু*নে জড়িত থাকার দায়ে গতপরশু রাতে এয়ার ফোর্স কাস্টোডিতে নেয়া উইং কমান্ডার  সাইফুর রহমান যে লাস্ট আর্মি চীফ শফিউদ্দিন আহমেদের মেয়ের হাসব্যান্ড এটা সম্ভবত সবাই অবগত। তিনি আসলে ঐ মেয়ের সেকেন্ড হাসব্যান্ড। ঐ মেয়ের ফার্স্ট হাসব্যান্ডের সাথে যখন ডিভোর্স হয় তখন শফিউদ্দিন  মেজর জেনারেল ও হেডকোয়ার্টারসে পোস্টিং। তার মেয়ের […]

30 July 2026
সারাদেশ

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

ডেস্ক রিপোর্ট |জনতার দেশ : বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডিশনাল আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার  ২৯ জুলাই ২০২৬ খ্রি.  সিআইডি সদর দপ্তর, ঢাকায় তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে, গত ২৮ জুন ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে […]

30 July 2026
সারাদেশ

কপাল পুড়লো সম্ভাব্য প্রার্থীদের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ( ডিগ্রী পাশ) নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্টে ডিভিশন।

মো: মাহবুবুর রহমান খান: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার পাশ হতে যাচ্ছে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে শিক্ষাগত যোগ্যতার মানদন্ড।তদসংগে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) এ-সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও […]

29 July 2026