সোমবার, 16 নভেম্বর 2026 · 03:23
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে হাসিনা- কামালের সম্পত্তি বাজেয়াপ্তকরণের চিঠি!”

এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে হাসিনা- কামালের সম্পত্তি বাজেয়াপ্তকরণের চিঠি!”

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বিতরণের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত দুই ট্রাইব্যুনালে আটটি মামলার রায় হয়েছে। এসব রায়ে আসামিদের বিভিন্ন দণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে অনেক আসামিই পলাতক। তারা নিজেদের সম্পত্তি যে–কোনো ভাবে বিক্রি বা হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এ আশঙ্কা থেকে পলাতক আসামিদের এসব সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছি আমরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ পলাতক আসামিদের সম্পত্তি দ্রুত সরকারের হেফাজতে নেওয়ার জন্য আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। আপাতত হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে চিঠি দেওয়া হবে। তাদের সম্পত্তি নিলামে বা কোনো আইনি প্রক্রিয়ায় বিক্রি করে পাওয়া অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের ব্যবস্থা করবে সরকার।
তথ্য: Dhaka Post
ছবিঃ
সংগৃহিত।

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ