সোমবার, 16 নভেম্বর 2026 · 04:05
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আন্তর্জাতিক বিশ্ব

গাজায় চিকিৎসা কমপ্লেক্সে ইসরায়েলি হামলা, ৬ প্রাণহানি!

গাজায় চিকিৎসা কমপ্লেক্সে ইসরায়েলি হামলা, ৬ প্রাণহানি!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জনই প্রাণ হারিয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো বিমান হামলায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।
এদিকে ভারী বৃষ্টিতে বন্যার কারণে বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষের আশ্রয়ের জন্য জলরোধী তাঁবু সরবরাহে জরুরি আবেদন জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নিয়মিত প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরাইল।
এর আগে বুধবার (১১ নভেম্বর) গাজা সিটির দক্ষিণে আল-সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হন। এ ছাড়া মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নিহত হন। গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আল-নাসর এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন আরও একজন।
অন্যদিকে গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নির্বিচারে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বেঁচে থাকার জন্য সাধারণ কাজ করতে গিয়েও মানুষ প্রাণ হারাচ্ছেন। তিনি বলেন, পানির ট্যাংকে পানি ভরতে যাওয়া এক ব্যক্তি ড্রোন হামলায় নিহত হয়েছেন।
তিনি আরও জানান, আল-জালা সড়কে নিজেদের তাঁবুতে আশ্রয় নেওয়া অবস্থায় আল-আবসি পরিবারের দুই ভাই নিহত হয়েছেন। গাজার কোথাও এখন আর নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইসরায়েলি হামলার পাশাপাশি ভারী বৃষ্টিতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন গাজার বাস্তুচ্যুত মানুষ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। এ পরিস্থিতিতে বন্যার ঝুঁকিতে থাকা কয়েক লাখ মানুষের জন্য আরও জলরোধী তাঁবু পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ