মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 22:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ।

25 May 2026 • গণমাধ্যম

সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিন ও তার টিমের সদস্য এবং এস এ টিভির সাংবাদিক সাদ্দমের উপর মাদক ব্যবসায়ীদের  হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা  বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তাই অনতিবিলম্বে  হামলাকারীদের চিহ্নিত করে মুলহোতা মাদক ব্যবসায়ী শামীমকে  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আরও পড়ুন

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!