মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 22:36
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বিলম্ব করা উচিত নয়: আহমেদ আবু জাফর।

30 Jul 2026 • গণমাধ্যম

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বিলম্ব করা উচিত নয়: আহমেদ আবু জাফর।

 

মোহাম্মদ হোসাইন
কক্সবাজার

: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের আর বিলম্ব করা উচিত নয়। এটি এখন সাংবাদিকদের ন্যায্য অধিকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার কুমারীস্থ সার্ভ বাংলোর হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া শাখার সাধারণ সভা ও সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাধীনতার ৫৫ বছরেও সাংবাদিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর আইন প্রণয়ন হয়নি। একই সঙ্গে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে একটি মহল এ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া এবং চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন।

চকরিয়া উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় সভাপতি ও উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইবনে আমিন ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আবুল মনসুর মো. মহসিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইউসুফ বিন হোছাইন নির্বাচিত হন।

অনুষ্ঠানের শেষে চকরিয়া উপজেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুন

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!