সোমবার, 16 নভেম্বর 2026 · 02:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

এবার খোদার আদালতে সাজা কার্যকরঃ নরসিংদীতে রেললাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ২!

এবার খোদার আদালতে সাজা কার্যকরঃ নরসিংদীতে রেললাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ২!

স্টাফ রিপোর্টার|নরসিংদী ব্যুরো|জনতার দেশঃ

নরসিংদী শহরের বাসাইল এলাকায় রেললাইনের পাশ থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার (১৪ নভেম্বর) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত বা সকালের দিকে তিনজনের একটি চোরচক্র বাসাইল রেললাইন সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি বা লাইনের তার কাটার চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা জীবন্ত তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতরভাবে ঝলসে যান।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ