সোমবার, 16 নভেম্বর 2026 · 00:06
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার!

কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার!

ফোরকানুল ইসলাম , কলাপাড়া, (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় ১৭ পিস ইয়াবাসহ মো. আল-আমিন সরদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত্র ১১ টার দিকে কলাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় কালাম মাস্টারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক খানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে আল-আমিন সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আল-আমিন সরদার কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলসুখ রোড এলাকার ওহাব সরদারের ছেলে।
কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম বলেন,  এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। আজ শুক্রবার মামলাটি রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ