মঙ্গলবার, 27 অক্টোবর 2026 · 04:33
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা!

28 Aug 2026 • গণমাধ্যম

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা!

 

মোঃ আবদুল্লাহ |বুড়িচং (কুমিল্লা)  প্রতিনিধি:

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শিক্ষক নেতৃবৃন্দ বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন, মো. আবু মূসা জীবন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. গিয়াস উদ্দিন, মো. সুমন ও মো. মোশারফ হোসেন।

শুভেচ্ছা গ্রহণ করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, দপ্তর সম্পাদক মো. সাফি, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু এবং কার্যনির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম ও মো. মহিউদ্দিন।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বুড়িচংয়ের সাংবাদিকতা ও জনস্বার্থে প্রেসক্লাব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন তারা।

আরও পড়ুন

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়!

নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ!

প্রেসক্লাবশ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব!

সাংবাদিকের শত্রু যখন সাংবাদিকঃ তখন বাহিরের শত্রুর কোন দরকার পড়েনা!

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ!

নাটোরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ!