রবিবার, 15 নভেম্বর 2026 · 23:54
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আন্তর্জাতিক বিশ্ব

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর!

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর!

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার নেতানিয়াহু ও ট্রাম্প ফোনে কথা বলেন। এ সময় তাদের মধ্যে ইরানের সঙ্গে সর্বশেষ আলোচনার পরিস্থিতি নিয়ে কথা হয়। নেতানিয়াহু তখন ট্রাম্পকে আহ্বান জানান, নির্বাচনের পরপরই যেন হামলা শুরু করা হয়। তবে ট্রাম্প কূটনীতিকে সময় দেওয়ার পক্ষে মত দেন। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে।
ইসরায়েলি সূত্র এক্সিওসকে বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপটি ছিল ‘কঠোর’। অপরদিকে মার্কিন সূত্র বলেছেন তাদের মধ্যে ‘সরাসরি’ কথাবার্তা হয়েছে।
পরবর্তীতে রোববার দিনের শেষে ট্রাম্প নিশ্চিত করেন নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে। তবে আলোচনটিকে তিনি ভালো হিসেবে অভিহিত করেন এবং জানান তারা দুজন ইরান নিয়েও কথা বলেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর জুনে পাকিস্তানের মধ্যস্থতায় লড়াই থামে। এ সময় মার্কিনি ও ইরানিদের মধ্যে একটি চুক্তিও হয়েছিল। তবে এটি সফলতার মুখ দেখেনি।
গত আট মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান দুই পথে হেটেছেন। প্রথমত তিনি ইরানে হামলা চালিয়েছেন। দ্বিতীয়ত তিনি ইরানের সঙ্গে চুক্তি করে হরমুজ প্রণালি খোলার চেষ্টা করছেন।
গতকাল ট্রাম্প এক জনসভায় বলেন, ইরানের সঙ্গে তাদের চুক্তি নিয়ে ভালো আলোচনা চলছে। তবে একই সময় তিনি আবার জানান, ইরানের পিকঅ্যাক্স পাহাড়সহ আরও কয়েক জায়গায় হয়তো তাদের হামলা চালানো হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তথ্যসূত্র: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ