সোমবার, 16 নভেম্বর 2026 · 01:10
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
আন্তর্জাতিক বিশ্ব

মানবাধিকার আইনজীবীদের কারাদণ্ডে পাকিস্তানের তীব্র সমালোচনা অ্যামনেস্টির!

মানবাধিকার আইনজীবীদের কারাদণ্ডে পাকিস্তানের তীব্র সমালোচনা অ্যামনেস্টির!

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ

পাকিস্তানের একটি সন্ত্রাস দমন আদালত মানবাধিকার আইনজীবী ইমান মাজারি-হাজির এবং হাদি আলী চাটাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার পর দেশটির বিচারব্যবস্থার তীব্র সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, ভিন্নমত দমন ও মানবাধিকারকর্মীদের কণ্ঠরোধ করতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করা হচ্ছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক মানব অধিকার বিষয়ক সিনিয়র ডিরেক্টর ইয়াসমিন আহমেদ এই দণ্ডাদেশকে পাকিস্তানের বিচারব্যবস্থার প্রতি বড় একটি অভিযোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মানবাধিকারকর্মীদের কণ্ঠরোধ ও ভিন্নমত দমন করতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করা হচ্ছে। বিচার চলাকালীন আইনজীবীদের প্রথমে সশরীরে উপস্থিতিতে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে কারাগার চত্বরে আদালত স্থানান্তরের পর তাদের একটি খাঁচার মতো কাঠামোর পেছনে রাখা হয়েছিল। শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চা এবং মানবাধিকারের পক্ষে কথা বলার কারণেই তাদের এই পরিস্থিতির শিকার হতে হয়েছে।
বলপূর্বক গুম, অন্যায় রাষ্ট্রীয় বিচার এবং ধর্ম অবমাননা আইনের শিকার প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে সোচ্চার থাকার জন্য পরিচিত এই দুই আইনজীবী। গত ২৪ জানুয়ারি সামাজিক মাধ্যমে সামরিক বাহিনীর সমালোচনা এবং বেলুচ ও পশতুন কর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে পোস্ট করার দায়ে ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনের অধীনে তাদের ১০ থেকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
যদিও গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাদের সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করেছিলেন, তবে একই দিনে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযোগে তাদের আবার গ্রেপ্তার দেখানো হয়। ২০২৫ সালের মার্চে বেলুচ আন্দোলনকারীদের বিক্ষোভে বিশৃঙ্খলা এবং ২০২৪ সালের একটি ক্রিকেট ম্যাচের নিরাপত্তা বেষ্টনী অপসারণের মতো পুরনো ঘটনার সঙ্গে এই মামলাগুলো সম্পৃক্ত।
২৬তম ও ২৭তম সাংবিধানিক সংশোধনের পর পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দেশজুড়ে যখন তীব্র উদ্বেগ চলছে, ঠিক তখনই এই আলোচিত রায়টি এলো।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ