সোমবার, 16 নভেম্বর 2026 · 02:39
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধা কোটায় অনিয়মের অভিযোগঃ ৩ উপসচিবের বিরুদ্ধে জনপ্রশাসনের বিভাগীয়  ব্যবস্থা!

মুক্তিযোদ্ধা কোটায় অনিয়মের অভিযোগঃ ৩ উপসচিবের বিরুদ্ধে জনপ্রশাসনের বিভাগীয়  ব্যবস্থা!

ন্যাশনাল ডেস্ক|জনতার দেশঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই তিন উপসচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে তাদের ওএসডি করা হয়।
ওএসডি হওয়া তিন উপসচিব হলেন- জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক।
তারা সবাই ২৯তম বিসিএসের কর্মকর্তা। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান তারা। কিন্তু, কেউই মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন দুদক তদন্ত করে ওই তিন উপসচিবসহ ছয় কর্মকর্তার জালিয়াতি পান। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের। চলতি বছরের জানুয়ারি মাসে ‌তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস পর ছয়জন প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন, পুলিশ, পরিবার পরিকল্পনা ও সাধারণ শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: Jago News 24

টপিক: জাতীয় সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ