রবিবার, 15 নভেম্বর 2026 · 23:54
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা • মনুসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়!

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা • মনুসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়!

 

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

 

 

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল আগামী ১০ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন। এদিন প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর রাফিউল ইসলাম তদন্তের অগ্রগতি তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় আবেদন করেন। তদন্ত শেষ না হওয়ায় সময়ের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।
মামলার অপর চার আসামি হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান ও মোক্তার হোসেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পাশাপাশি গ্রেফতার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে তদন্ত শেষ না হওয়ায় তদন্ত সংস্থার পক্ষ থেকে অতিরিক্ত সময় চাওয়া হয়। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান।
তথ্য: Jago News 24

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ